Earthquake hit Kolkata: ভূমিকম্পে কাঁপল কলকাতা, মৃদু কাঁপুনি একাধিক জেলায়
Earthquake hit Kolkata: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কম্পন অনুভূত হয়েছে উত্তর ২৪ পরগণা সহ বেশ কয়েকট জেলায়। মৃদু কম্পন অনুভূত হয়েছে। হঠাত কম্পনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির খবরও কিছু প্রশাসনের তরফে জানানো হয়নি।

ভারত-বাংলাদেশ সীমান্ত এবং উত্তর ২৪ পরগণার বেশ কয়েকটি জেলায় কম্পনের মাত্রা তুলনামূলক বেশি ছিল বলে জানা গিয়েছে। কলকাতায় কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। অন্যদিকে বাংলাদেশের সিলেট কম্পনের উতসস্থল বলে জানা যাচ্ছে। যদিও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ইতিমধ্যে টুইট করেছে।
তাদের করা টুইট অনুযায়ী, সোমবার রাত ৮ টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। মেঘালয়ের চেরাপঞ্জী থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পনের এপিসেন্টার বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, সোমবার সন্ধ্যায় মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে।
সোমবার সন্ধ্যা ৮টা ১৯ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। মেঘালয় ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এমনকি হতাহতের খবরও নেই।
Earthquake of Magnitude:5.4, Occurred on 14-08-2023, 20:19:47 IST, Lat: 25.02 & Long: 92.13, Depth: 16 Km ,Location: 49km SE of Cherrapunjee, Meghalaya, India for more information Download the BhooKamp App https://t.co/KDGhxTgUId @Dr_Mishra1966 @moesgoi @KirenRijiju pic.twitter.com/XFaOjG4Nz9
— National Center for Seismology (@NCS_Earthquake) August 14, 2023
তবে রাত পোহালেই স্বাধীনতা দিবস। বহু মানুষ রাস্তায়। হঠাত ঝাঁকুনি লাগায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। অন্যদিকে একই সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। সে দেশেও রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। ১৫ সেকেন্ড ধরে সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের সিলেট সহ একাধিক জায়গায়। উৎসস্থলের দূরত্ব সিলেট থেকে ২৩ কিলোমিটার। বাংলাদেশেও সেভাবে ক্ষয়ক্ষতির খবর স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications