ভোররাতে কেঁপে উঠল আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৩
পর পর ভূমিকম্প হচ্ছে দেশে। এবার তালিকায় আন্দামান। দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বুধবার ভোররাতে কিছুক্ষণের জন্য পুরো দ্বীপপুঞ্জে কম্পন অনুভূত হয়।

রাত ২ টো ১৭ নাগাদ কেঁপে ওঠে এই কেন্দ্রশাসিত অঞ্চলটি। রিখটার স্কেল অনুযায়ী ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভব করেছে আন্দামানের দিগলিপুর। দ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামানের দিগলিপুর থেকে ১১০ কিমি উত্তর পশ্চিমে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, মঙ্গলবারও সকাল ৮ টা ১৬ নাগাদ কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়। ৩.৯ রিখটার স্কেলে ভূমিকম্পে মাটি কেঁপে ওঠে। সোমবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.১। এই নিয়ে ১৪ বার ভূমিকম্প হল রাজধানীতে। অদূর ভবিষ্যতে দিল্লিতে বড়সড় ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications