Earthquake: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা, তীব্র আতঙ্ক
Earthquake: সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫ বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনও খবর জানা যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির (Earthquake) উপর নজর রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

সকাল থেকে আকাশ মেঘলা। লাগাতার বৃষ্টি হচ্ছে। স্বভাবতই কিছুটা দেরিতে ঘুম ভাঙতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষের। হঠাত করেই তীব্র কম্পন (Earthquake) অনুভূত হয়। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছড়ে বেরিয়ে আসেন। খোঁজ করেন নিরাপদ আশ্রয়ের।
An earthquake of magnitude 4.4 on the Richter Scale occurred today at 06:57 IST in Soreng, Sikkim: National Center for Seismology pic.twitter.com/EWi8YnlXSK
— ANI (@ANI) August 9, 2024
জানা যাচ্ছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্স সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই কম্পন (Earthquake) অনুভূত হয়েছে। তবে মাত্র দু'সেকেন্ডের জন্যেই কম্পন স্থায়ী হয়। আর তাতেই উত্তরবঙ্গের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫ বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের নামচি।
এর ফলে উত্তরবঙ্গ ছাড়াও বাংলাদেশ, ভুটান, নেপাল এবং চিনে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশ। পাহাড়ের বিভিন্ন অংশে ধস নামছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হল। তবে কম্পনের মামাত্রা কম থাকায় বড় বিপদ কিংবা ক্ষয়ক্ষতির শঙ্কা তেমনটা নেই বলেই জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।












Click it and Unblock the Notifications