কেতুগ্রামে সিপিএম কর্মীকে মেরে পা ভেঙে, কান কেটে নেওয়ার অভিযোগ
বর্ধমান, ২১ এপ্রিল : প্রথম দুটি দফায় অশান্তি হলেও রক্তপাত ঘটেনি। তৃতীয় দফায় একেবারে ভোট শুরু হওয়ার সময় থেকেই নানা দিকে সংঘর্ষ ও রক্তপাতের খবর আসছে। মুর্শিদাবাদের ডোমকলে একজন খুন হয়েছেন।
তৃতীয় দফার LIVE UPDATE পড়ুন এখানে ক্লিক করে
তবে বর্ধমানের কেতুগ্রামের ৭৮ নম্বর বুথে এক সিপিএম কর্মীকে বেধড়ক মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। তাঁর কানও কেটে নেওয়া হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গিয়েছে। কেতুগ্রামেই আর এক বুথে ভোটারদের লাইনে বোমা মারার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে পুলিশ।












Click it and Unblock the Notifications