লকডাউনের নিউটাউনে আটকে থাকা শ্রমিকদের পাশে ডিওয়াইএফআই

লকডাউনের নিউটাউনে আটকে থাকা শ্রমিকদের পাশে ডিওয়াইএফআই

লকডাউনের জেরে নিউটাউনের এসি ব্লকে একটি নির্মিয়মান আবাসনে পরিবার নিয়ে আটকে থাকা ১২ জন শ্রমিককের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালো ডিওয়াইএফআইয়ের সদস্যরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলা থেকে নিউটাউনে কাজ করতে আসা শ্রমিকরা লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারেননি।

লকডাউনের নিউটাউনে আটকে থাকা শ্রমিকদের পাশে ডিওয়াইএফআই

সেরকমই লকডাউনের জেরে নিউটাউনের এসি ব্লকে একটি নির্মিয়মান আবাসনে পরিবার নিয়ে আটকে রয়েছে ১২ জন শ্রমিক। এই খবর পেয়ে বুধবার দুপুরে সেখানে হাজির হয় ডিওয়াইএফআইয়ের সদস্যরা। টাকা পয়সাও শেষ এমনই খবর পেয়ে ওই শ্রমিকদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল ডিওয়াইএফআইয়ের সদস্যরা।

ডিওয়াইএফ আইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সপ্তর্ষি দেব বলেন, লকডাউনের জন্য নিউটাউনের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আটকে রয়েছেন। শ্রমিকদের সঙ্গে নির্মিয়মান আবাসনের কন্ট্রাক্টররা যোগাযোগ করছেন না। শ্রমিকদের টাকা পয়সাও শেষ হয়ে গিয়েছে। এরকমই খবর পেয়ে আজ শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও জানান, নিউটাউন সহ বিভিন্ন এলাকায় আটকে থাকা শ্রমিকদের জন্য কাজ করছে ডিওয়াইএফআই। নিউটাউনে কোথাও শ্রমিকরা আটকে থাকলে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। এছাড়া নিউটাউনে বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে ওষুধ সবজি পৌঁছে দেওয়ার কাজ করছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+