Duttapukur: খুনিই দেখিয়ে দিল জায়গা! দত্তপুকুর কাণ্ডে বামনগাছির ডোবা থেকে উদ্ধার কাটা মুণ্ডু

Duttapukur: দত্তপুকুরকাণ্ডে অবশেষে খোঁজ কাটা মুণ্ডুর। দেহ উদ্ধারের ১৬ দিন পর খোঁজ মিলল কাটা মুণ্ডুর। নিহত হজরত লস্করের মাথার খোঁজ মিলল। মঙ্গলবার মাথা উদ্ধারে বামনগাছির মালিয়াকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। রেলগেট লাগোয়া ডোবা থেকে খোঁজ কাটা মাথার। ধৃত জলিল ও তার স্ত্রী সুফিয়াকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। লাগাতার জেরায় মুণ্ডু ডোবায় ফেলার কথা কবুল ধৃতদের।

ডোবায় কোথায় ফেলা হয়েছিল মুণ্ডু, তা পুলিশকে দেখায় ধৃত জলিল। সাদা প্যাকেটে করে মুণ্ড নিয়ে আসা হয়। ছেলের মুণ্ডু দেখে তা শনাক্ত করেন হজরতের মা। কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও ভাবলেশহীন থাকে জলিল। মুণ্ডু উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। গোটা এলাকায় ভিড় জমান স্থানীয়রা।

DUTTAPUKUR

আগেই হজরতকে খুনের সুপরিকল্পনা আঁটে জলিল। আর তাই ঠান্ডা মাথায় নৃশংসভাবে হজরত লস্করকে খুন করা হয়। পুলিশ জানতে পারে, হজরতকে খুনে জলিলকে সাহায্য করে তার স্ত্রী সুফিয়া খাতুন। খুনের সময় হজরতের হাত-পা বেঁধে চেপে রেখেছিল ধৃত সুফিয়া। তারপর কাটা মুণ্ডু নিয়ে বাজিতপুরের ভাড়া বাড়িতে আসে তারা। সেখানেও কাটা মাথার খোঁজে জলিলকে নিয়ে তল্লাশি করে পুলিশ।

এদিন বামনগাছি স্টেশন সংলগ্ন ডোবা থেকে উদ্ধার মৃতদেহ। খুনের পেছনে জলিল সরাসরি যুক্ত, তা প্রমাণিত হয়ে যায়। নৃশংস খুনের কথা কবুল করে জলিল। পুলিশের জেরায় ভেঙে পড়ে জলিল। ২ ফেব্রুয়ারি রাতে বাড়িতে খাওয়াদাওয়ার জন্য হজরতকে নিয়ে যায় জলিল। মদ খাওয়ার জন্য মালিয়াকুরের ফাঁকা মাঠে হজরতকে নিয়ে যায় জলিল। সেখানে তাঁকে মদ খাওয়ার জন্য জোর করে। এরপর হাতুড়ি দিয়ে মেরে তাকে খুন করা হয়।

তবে ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে অনুমান তদন্তকারীদের। জলিলের বয়ান থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে হজরতের সহবাসের সম্পর্ক ছিল বলেও অভিযোগ। আর তাই রাগের বশে তাকে খুন করে জলিল। বারবার বারণ সত্ত্বেও জলিলের স্ত্রীয়ের সঙ্গে হজরত অবৈধ সম্পর্ক চালিয়ে যেত বলে অভিযোগ।

হজরতকে খুনের পর তার দেহ যাতে শনাক্ত না হয়, তাই মুণ্ডু কেটে নিয়েছিল জলিলরা। মৃত যুবকের পরিচয় জানতে পুলিশের ভরসা ছিল বাঁ হাতের ট্যাটু। মৃতদেহের পাশে উদ্ধার হয় মদের গ্লাস, চিপসের প্যাকেটও। সেই সব সূত্র ধরেই তদন্তে এগিয়ে জম্মু ও কাশ্মীর থেকে গ্রেফতার করা জলিলকে। অবশেষে মঙ্গলবার উদ্ধার হল কাটা মুণ্ডু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+