'বাপ' নিয়ে চুলোচুলি! ‘মোদীর ব্যাটা’ শুভেন্দু, উদয়নের ‘বাবা চোর’, উত্তাল বিধানসভা, ঘটনা কী?
বাজেট অধিবেশন চলাকালীনই বিধানসভায় চরম উত্তেজনা! তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ চরমে উঠে যায়। সেখানে দু'জনেই দুজনের বাবাকে টেনে আক্রমণে নামেন।

আজ বাজেট বিতর্কের সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী ওড়িশার উন্নয়নের উদাহরণ দিচ্ছিলেন। তাঁর সেই বক্তব্যের মাঝেই উদয়ন গুহ মন্তব্য করেন যে, ওড়িশায় বাঙালিদের উপর যে অত্যাচার হয় তার প্রসঙ্গ তুলতে। তাতেই বিজেপি বিধায়কদের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই।
সেই সময় শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন যে, "আপনি তো নিজের বাবাকেই চোর বলেছেন।" এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান তৃণমূল বিধায়করা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই পক্ষকেই শান্ত হওয়ার জন্য নির্দেশ দেন।
এরপর স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ জানান যে, "আমার বাবা কমল গুহ দীর্ঘদিন বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। তাঁর রাজনৈতিক কাজ নিয়ে অনেক সমালোচনা করলেও কখনও তাঁকে চোর বলিনি।" সেইসঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেন যে, এরকম কোনও তিনি যদি করে থাকেন তাহলে তার প্রমাণ দিতে। তারপরেই শুভেন্দুর বাবাকে ঘিরে উদয়নের আবার পাল্টা মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "আপনি তো শিশিরবাবুর ছেলে হয়েও নিজেকে মোদীর ব্যাটা বলেন। আসলে আপনি কার ছেলে?"
দুই পক্ষের স্লোগান এবং হট্টগোলের কারণে অধিবেশন কার্যত অচল হয়ে পরে। শেষ পর্যন্ত স্পিকার স্পষ্ট জানিয়ে দেন যে, এই সংক্রান্ত কোনও মন্তব্যই কার্যবিবরণীতে রাখা হবে না।
বাজেট অধিবেশনের মাঝেই বাবাকে কেন্দ্র করে এরকম রাজনৈতিক টানাপড়েন বিধানসভায় দৃষ্টান্তহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।বাজেট অধিবেশন চলাকালীনই বিধানসভায় চরম উত্তেজনা! তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ চরমে উঠে যায়। সেখানে দু'জনেই দুজনের বাবাকে টেনে আক্রমণে নামেন।












Click it and Unblock the Notifications