‘ক্যান্ত’ সরেছে অন্ধ্র উপকূলে, তবু বাংলায় দীপাবলীর প্রদীপ নেভাতে হাজির বৃষ্টি

‘ক্যান্ত' সরেছে ওড়িশা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবু বাংলায় দীপালিকার প্রদীপ নিভতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিতে। আলিপুর হাওয়া অফিস শুক্রবার সন্ধ্যায় এমনই আশঙ্কার কথা শুনিয়েছে।

কলকাতা, ২৮ অক্টোবর : 'ক্যান্ত' সরেছে ওড়িশা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তবু বাংলায় দীপালিকার প্রদীপ নিভতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিতে। আলিপুর হাওয়া অফিস শুক্রবার সন্ধ্যায় এমনই আশঙ্কার কথা শুনিয়েছে। তবে সেইসঙ্গে এও নিশ্চত করেছে যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

কিন্তু কালীপুজোর রাতে দু-এক পশলা বৃষ্টি হলেই তো সব মাটি! দুর্গাপুজোর পর কালীপুজোতেও দুর্যোগ তাড়া করে বেড়াচ্ছে বাংলায়। ঘূর্ণিঝড় 'ক্যান্ত' শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এখনও ঘুর্ণিঝড় সমুদ্র বক্ষে অবস্থান করায়, বাংলার আকাশেও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দিনভর কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ ছিল মেঘলা।

‘ক্যান্ত’ সরেছে অন্ধ্র উপকূলে, তবু বাংলায় দীপাবলীর প্রদীপ নেভাতে হাজির বৃষ্টি

শনিবারও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তিলোত্তমা কলকাতা ও শহরতলিতে দীপাবলির আনন্দ মাটি হওয়ারই সম্ভাবনা।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া রবিবার থেকেই উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। শনিবার কালীপুজোর রাত থেকেই হাল্কা শীতের আমেজ টের পাওয়া যাবে দক্ষিণবঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+