Howrah Special Train: হাওড়া থেকে ভায়া ডানকুনি হয়ে পাটনা-গয়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

Howrah Special Train: হাওড়া (Howrah) থেকে পাটনা (Patna) এবং গয়া (Gaya) পর্যন্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। ছটপুজো উপলক্ষ্যে এই স্পেশাল ট্রেনগুলিকে চালানো হবে। এমনটাই পূর্বরেলের (Eastern Railway) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছটপুজো (Chhath Puja) উপলক্ষ্যে কয়েকশ মানুষ বিহার, উত্তরপ্রদেশে যাত্রা করে থাকেন।

ট্রেনগুলিতে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। প্রবল এই ভিড় সামাল দিতেই স্পেশাল ট্রেন পূর্ব রেলের (Howrah Special Train) তরফে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Howrah Special Train

  • Howrah Special Train: কখন মিলবে হাওড়া-পাটনা স্পেশাল?

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া (Howrah) থেকে পাটনা (Patna) এবং গয়া (Gaya) পর্যন্ত স্পেশাল ট্রেন (Howrah Special Train) চালানো হবে। সেই মতো হাওড়া-পাটনা স্পেশাল ট্রেনটি ভায়া ডানকুনি হয়ে চালানো হবে। আর তা চলবে চলতি মাসের ২২ তারিখ, ২৩ তারিখ, ২৬ তারিখ, ২৯ এবং ৩০ নভেম্বর।

ভোর সাড়ে ৫টায় হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেনটি পাটনার উদ্দেশ্যে ছাড়বে। দুপুর ১টা ৫০ মিনিটে পাটনা স্টেশনে সেটি পৌঁছে যাবে। আবার দুপুর ২টো ৪০ মিনিটে পটনা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি রাত ১১টায় ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছবে। এমনটাও জানা গিয়েছে।

  • Howrah Special Train: বুকিং শুরু হয়ে গিয়েছে

দীর্ঘপথে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন , মধুপুর, জসিডি স্টেশনে স্টপেজ পাওয়া যাবে। আপ এবং ডাউন লাইনে এই স্টপেজ (Howrah Special Train) পাওয়া যাবে। ইতিমধ্যে এই স্পেশাল ট্রেনে বুকিং শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে হাওড়া-গয়া স্পেশাল ট্রেনটিও ডানকুনি হয়েই চালানো হবে। আর চালানো হবে ২০,২৪ এবং ২৭ নভেম্বর। সকাল ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে গয়া স্পেশাল ট্রেনটি। আর তা পৌঁছবে দুপুর আড়াইটের সময়।

  • Howrah Special Train: ৩টে ২০ মিনিটে ছাড়বে গয়া থেকে

সেদিনই ট্রেনটি ৩টে ২০ মিনিটে ছাড়বে গয়া থেকে। আর তা পৌঁছবে রাত ১১ টায়। আপ এবং ডাউন লাইনে একাধিক স্টেশনে দাঁড়াবে হাওড়া-গয়া স্পেশাল (Howrah Special Train) ট্রেনটি। দাঁড়াবে বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে হাওড়া-গয়া স্পেশাল ট্রেনটিতে শুধুমাত্র এসি চেয়ারকারের সুবিধা পাওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হাওড়া ডিভিশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। কিংবা আইআরসিটিসির অ্যাপেও এই বিষয়ে জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+