প্রেমিকাকে হত্যা করে আত্মঘাতী দুর্গাপুরের যুবক
তার সঙ্গে বিয়ে দিতে আপত্তি জানিয়েছিল প্রেমিকার পরিবারের সদস্যরা । তাই অবসাদে ভুগে নাবালিকা প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করেছে প্রেমিক যুবক ।
তার সঙ্গে বিয়ে দিতে আপত্তি জানিয়েছিল প্রেমিকার পরিবারের সদস্যরা । তাই অবসাদে ভুগে নাবালিকা প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করেছে প্রেমিক যুবক । মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের ঘটনা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছ যে মৌমিতার বাবা কৃষ্ণ কুন্ডু কাঠের কাজ করেন । তার মা মমতা কুন্ডু পরিচারিকার কাজ করেন । অমরের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার এলাকায় । মৌমিতার এক মামা সেখানে থাকে । সেখানে যাওয়াআসার সূত্রে অমরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মৌমিতার । মৌমিতাকে বিয়ে করতে চেয়েছিল অমর । কিন্তু অমরের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে মৌমিতার সঙ্গে অমরের বিয়ে দিতে আপত্তি জানিয়েছিল মৌমিতার পরিবারের সদস্যরা । মঙ্গলবার দুপুরে অমর চলে আসে মৌমিতার বাড়িতে । তার বাবা মা তখন ঘরে ছিল না । ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় অমর । কিছু সময় পরে মৌমিতার চিত্কার শুনে দরজা ধাক্কা দেয় তার জেঠু সুদেব কুন্ডু । দরজা না খোলায় তিনি চিত্কার করেন। তখন আশেপাশের লোকজন এসে দরজা বন্ধ দেখে টালি সরিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় আছে দুজনেই । দরজা ভেঙে দেখে যে মৌমিতা মারা গিয়েছে। তখনও বেঁচে ছিল অমর । পুলিশকে জানানোর পাশাপাশি অমরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । সেখানে মৃত্যু হয়েছে তার ।
সুদেব কুন্ডু ও কৃষ্ণ কুন্ডু বলেন, কী থেকে কী হয়ে গেল । আমরা বিয়েতে আপত্তি জানিয়েছিলাম বলে এই ভাবে খুন হতে হল আমাদের মেয়েকে ।












Click it and Unblock the Notifications