Durga Puja Weather: সোমবার থেকেই আবহাওয়া বড় পরিবর্তন! বাংলার পুজোয় আগামী পাঁচদিনের পূর্বাভাস
Durga Puja Weather: প্রথমে শনিবার সকালে নিম্নচাপ তৈরি, তারপর তা শক্তি বাড়িয়ে ২৩ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২৩ নভেম্বর সকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে। তবে এব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ১৯অক্টোবর | ২৫ | ৩২ | সাধারণভাবে পরিষ্কার আকাশ |
| ২০অক্টোবর | ২৪ | ৩২ | একই |
| ২১অক্টোবর | ২৩ | ৩২ | একই |
| ২২অক্টোবর | ২৪ | ৩১ | একই |
| ২৩অক্টোবর | ২৫ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৯ ও ২০ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ২১, ২২, ২৩ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবার উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ১৯, ২০, ২১, ২২ ও ২৩ অক্টোবর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২১ অক্টোবর শনিবার সকালে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর এ শক্তি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর সোমবার তা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।
- আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবছরের মতো পুরো দেশ থেকেই বিদায় নিয়েছে।












Click it and Unblock the Notifications