Durga Puja Weather Update: বইবে উত্তর-পশ্চিমা বায়ু! নবমী ও দশমীতে কোথায় কতটা বৃষ্টি, আবহাওয়ার বড় আপডেট
Durga Puja Weather Update: আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ থেকে ২২ অক্টোবরের মধ্যে রাজ্যের স্থলভাগে মূলত উত্তর-পশ্চিমা বায়ুর আধিক্য থাকবে। পাশাপাশি ২০ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস
১৮ অক্টোবর চতুর্থী থেকে ২০ অক্টোবর ষষ্ঠীর মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে।

২১ অক্টোবর সপ্তমী থেকে ২৪ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস
১৮ অক্টোবর চতুর্থী থেকে ২২ অক্টোবর অষ্টমীর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলক শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
২৩ অক্টোবর নবমীতে দক্ষিণবঙ্গের আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। অতি হাল্কা থেকে হাল্কা বৃষ্টির ৩০-৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। যেসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেগুলি হল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে।
২৪ অক্টোবর দশমীতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির ৭০-৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দশমীর আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে হাল্কা বৃষ্টির ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications