Durga Puja Weather: নবমী-দশমীতে ভাসতে পারে সাত জেলা! বাংলার আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস

Durga Puja Weather: কলকাতায় পরিষ্কার আকাশের কথা বলা হলেও, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলার কোনও কোনও জায়গায় আগামী দিন তিনেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

Durga Puja Weather

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৮অক্টোবর ২৬ ৩৩ সাধারণভাবে পরিষ্কার আকাশ
১৯অক্টোবর ২৫ ৩২ একই
২০অক্টোবর ২৫ ৩২ একই
২১অক্টোবর ২৪ ৩২ একই
২২অক্টোবর ২৪ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮ অক্টোবর বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ১৯ অক্টোবর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২০ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২১ ও ২২ অক্টোবর শনিবার ও রবিবার উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
  • দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২০ অক্টোবর শুক্রবার বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর এ শক্তি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
  • নবমী এবং দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+