Durga Puja Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, ছয় জেলায় বদলাচ্ছে আবহাওয়া! বাংলায় জারি লাল সতর্কতা

Durga Puja Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে ধীরে তা শক্তি বাড়াচ্ছে। ২২ অক্টোবর নাগাদ তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে পুজো শেষ লগ্নে ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি রাতের তাপমাত্রা হ্রাসেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

Durga Puja Weather

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২০অক্টোবর ২৪ ৩২ সাধারণভাবে পরিষ্কার আকাশ
২১অক্টোবর ২৩ ৩২ একই
২২অক্টোবর ২৪ ৩১ একই
২৩অক্টোবর ২৫ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা
২৪অক্টোবর ২৫ ৩০ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০, ২১, ২২ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই তিনদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
  • ২৩ ও ২৪ অক্টোবর মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও হুগলি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরবর্তী সময়ে ২২ অক্টোবর নাগাদ পশ্চিম বধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যে কারণে ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি থাকতে পারে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের উদ্দেশে লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে যাচ্ছে, তাঁরা যেন ২৩ অক্টোবরের মধ্যে ফেরত আসেন। এবং ২৪-এর পাশাপাশি ২৫ অক্টোবর তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+