Durga Puja Weather: দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলা আগামী ৫ দিনের আবহাওয়া
Durga Puja Weather: রাত পোহালেই নবমী। সব মিলিয়ে দুটো পুরো দিন রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসবের। সেই সময়ে এবার কিনা আছড়ে পড়তে চলেছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের আটটি জেলায় আর উত্তরবঙ্গের দুটি জেলায় এর প্রভাব পড়তে চলেছে। শুধু বৃষ্টিই নয়, দমকা হাওয়া এবং বজ্রপাতও হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২২অক্টোবর | ২৬ | ৩২ | অংশত মেঘলা আকাশ |
| ২৩অক্টোবর | ২৬ | ৩১ | সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা |
| ২৪অক্টোবর | ২৫ | ২৯ | সাধারণভাবে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা |
| ২৫অক্টোবর | ২৫ | ৩০ | একই |
| ২৬অক্টোবর | ২৪ | ৩২ | অংশত মেঘলা আকাশ |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২২, ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ২৫ অক্টোবর অর্থাৎ বুধবার মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া এই সময় শুকনো থাকবে।
- ২৬ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২২ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া এই সময় শুকনো থাকবে।
- ২৩ অক্টোবর অর্থাৎ সোমবার নবমীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাঁড়া জেলায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- ২৪ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ ২৪ অক্টোবর দশমীর দিন এই নিম্নয়চাপের প্রভাবে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া-হুগলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ২৫ অক্টোবর অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২৬ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপের অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে। এই সময় এর বেগ ছিল ঘন্টায় ছয় কিমি। সেই সময় এই নিম্ন.চাপের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৯০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭৪০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
- আগামী ১২ ঘন্টায় এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর সেটি বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং আগামী তিন দিনে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাবে।
- আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ অক্টোবর দশমীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications