Durga Puja Weather: উঁকি দিচ্ছে মাস শুরুর ঘূর্ণাবর্তের স্মৃতি, পুজোয় ভাসবে কোন কোন জেলা? একনজরে পূর্বাভাস

Durga Puja Weather: দিকে দিকে চলছে দুর্গা পুজোর প্রস্তুতি। তারই মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। স্বভাবতই প্রশ্ন উঠেছে পুজোর দিনগুলিতে কী হবে। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত অক্টোবরের শুরুর দিকের বৃষ্টির স্মৃতিও উস্কে .দিতে শুরু করেছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

Durga Puja Weather

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৭অক্টোবর ২৬ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ
১৮অক্টোবর ২৬ ৩৩ সাধারণভাবে পরিষ্কার আকাশ
১৯অক্টোবর ২৫ ৩২ একই
২০অক্টোবর ২৫ ৩২ একই
২১অক্টোবর ২৪ ৩২ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ১৮ ও ১৯ অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২০ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
  • ২১ অক্টোবর শনিবার উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরের মধ্যভাগে ২০ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+