Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলুড়ে প্রথা মেনে দুর্গা পুজো শুরু! দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাটে ভক্ত সমাগত

বেলুড়ে প্রথা মেনে দুর্গা পুজো শুরু! দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাটে ভক্ত সমাগত

এদিন নির্দিষ্ট রীতি মেনেই পুজো (durga puja) শুরু হয়েছে বেলুড় মঠে (belur math) । শুধুমাত্র একটাই তফাৎ সাধারণের প্রবেশের অনুমতি নেই। তবে বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফে পুজোর লাইভ সম্প্রচারে বন্দোবস্ত করা হয়েছে। এদিন খোলা রয়েছে দক্ষিণেশ্বর, তারাপীঠ এবং কালীঘাটের মন্দিরও। সেখানেও ভক্ত সমাগম হয়।

বেলুড়ে ষষ্ঠীর পুজো

বেলুড়ে ষষ্ঠীর পুজো

এদিন সকালে নির্দিষ্ট রীতি মেনেই পুজো শুরু হয় বেলুড় মঠে। আগে থেকেই সেখানে দর্শণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ১১৯ বছরের পুজোয় এই প্রথম এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল বেলুড় মঠ কর্তৃপক্ষ। তবে বেলুড়মঠের নিজেস্ব ওয়েসাইট থেকে স পুজোর সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো সরাসরি দেখা যাবে। এমন কী দশমীতে বিসর্জন দেখা যাবে সেখানে। এবারের প্রতীমা আগেকার থেকে ছোট। এবারের পুজো মঠের বড় মন্দিরের পূর্ব দিকের মাঠে না করে মূল মন্দিরের ভিতরে করা হচ্ছে। গত বছরগুলির মতো চিরাচরিত প্রথা মেনে কুমারী পুজো, সন্ধি পুজো করা হবে ।

 দক্ষিণেশ্বরে পুজো

দক্ষিণেশ্বরে পুজো

গত জুন মাস থেকেই খুলে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির। তারপর থেকেই সেখানে ভক্তদের সমাগম হচ্ছে। তবে মন্দিরে একসঙ্গে ১০ জনের বেশি একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্গাপুজোর দিন গুলোতেই সেখানে ভক্ত সমাগম হয় ভালই। এবারে বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। নীল দাগ কেটে দূরত্ববিধি মানার বন্দোবস্ত করা হয়েছে। মন্দিরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং-এর বন্দোবস্ত করা হয়েছে। পুজোর জন্য কোনও ফুল নিয়ে যাওয়া যাচ্ছে না। শুধুমাত্র প্রসাদ দিয়ে পুজো দেওয়া যাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার পরে অপেক্ষা করা কিংবা বসে থাকা যাচ্ছে না।

 তারাপীঠে পুজো

তারাপীঠে পুজো

ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় তারাপীঠে তেমন ভিড় হচ্ছে না। ঠিক করা হয়েছে, নির্ঘন্ট অনুযায়ী, এবছরে চতুর্দশী তিথিতে প্রথা মেনে ভোরবেলায় মা তারাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে প্রাচীন প্রথা মেনে বিরাম মঞ্চে নিয়ে আসা হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে মন্দির কমিটির এই সিদ্ধান্ত আদৌ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শণার্থীদের ভিড় কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মন্দির সূত্রেই জানা গিয়েছে চতুর্দশীর দিন স্থানীয় মানুষের ভিড় হয় সেখানে। তাই সেদিনকার নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বসবে মন্দির কর্তৃপক্ষ।

 কালীঘাটে পুজো

কালীঘাটে পুজো

দুর্গাপুজোয় খোলা থাকছে কালীঘাটের মন্দির। লকডাউনের পর ১ জুলাই কালীঘাটের মন্দির খুলেছিল। সেই সময় মন্দির খুললেও ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহে করোনা ছড়াতে পারে এই কারণে ভক্তদের থেকে গর্ভগৃহকে দূরেই রাখা হয়েছে। ৬ ফুট দুরত্ব রেখে মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+