Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja Special Train 2023: চতুর্থীতেই মহারেকর্ড শিয়ালদহ ডিভিশনের! আয়ের অঙ্ক চমকে দেবেই

Durga Puja Special Train 2023: জেলা কিংবা শহরতলির প্যাণ্ডেলগুলি দেখতে মানুষের ভিড় উপচে পড়ছে। মহালয়ার দিন থেকে চলছে প্যান্ডেল হপিং। তবে সময় যত গড়াচ্ছে মানুষের ভিড়ও বাড়ছে। শহরের প্রত্যেকটি পুজো প্যান্ডেলে লম্বা মানুষের লাইন। কার্যত রাত যত গড়িয়েছে মানুষের ভিড়ও বেড়েছে। তবে ভিড় যত বাড়ছে লক্ষ্মীলাভও হচ্ছে রেলের।

তথ্য অনুযায়ী, শুধুয় চতুর্থীতেই রেলের আয় হয়েছে ২ কোটি টাকা। জেলা কিংবা শহরতলির মানুষের কাছে শহরের পুজো দেখতে আসার ক্ষেত্রে বড় মাধ্যম ভারতীয় রেলই (Durga Puja Special Train 2023) । আর তাই পুজোর দিনগুলিতে হাওড়া কিঙ্গাব শিয়ালদহ ডিভিশনে সারা রাত লোকাল ট্রেন পরিষেবা চালানো হয়। প্রত্যেক স্টেশনেই ট্রেনগুলি দাঁড়ায়।

Durga Puja Special Train 2023

কিন্তু স্পেশাল এই পরিষেবা (Durga Puja Special Train 2023) শুরু হয় ষষ্ঠী কিংবা সপ্তমী থেকে। কিন্তু শুধু চতুর্থীতেই ১৯ লাখ ৭৬ হাজারেরও বেশি জাত্রী চেপেছেন। আর তা চেপেছেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে। আর বিপুল এই ভিড় সামলে রেলের লক্ষ্মীলাভ কত জানেন? জানলে চমকে যাবেন। রেলের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থীতে রেলের (Durga Puja Special Train 2023) আয় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৩৩৫ টাকা। এই আয় শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনের। চতুর্থীর দিনে শিয়ালদহ ডিভিশনের এই আয় সমস্ত হিসাবকে বদলে দিয়েছে। বিশেষ করে গত কয়েক বছরের রেকর্ডকে কার্যত ভেঙে দিয়েছে বলেই দাবি ভারতীয় রেলের।

প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে (Durga Puja Special Train 2023) ২০২২ সালে এই চতুর্থীর দিনেই প্রকায় ১৭ লাখ মানুষ যাত্রা করেছিলেন। আর তা থেকে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি রেলের আয় হয়েছিলল। কিন্তু এবার অর্থাৎ ২০২৩ সালে চতুর্থীর দিনে সে আয়ের সংখ্যা বদলে গিয়েছে। প্রায় ২ কোটি টাকা রোজগার হয়েছে। রেলের দাবি, শুধু চতুর্থীতেই আয়ের রেকর্ড ভেঙে যায় তাহলে পুজোর কয়েকদিন কি হবে?

শুধু শিয়ালদহ ডিভিশনেই নয়, হাওড়া ডিভিশনেও ইতিমধ্যে একাধিক রুটে স্পেশাল ট্রেন (Durga Puja Special Train 2023) চালানোর ঘোষণা করা হয়েছে। গভীর রাত পর্যন্ত চলছে সেই পরিষেবা। শুধু তাই নয়, ভিড়ের চাপও ব্যাপক। ফলে হাওড়া ডিভিশনেও যে মোটা অঙ্কের রোজগার হবে এবার তা কার্যত নিশ্চিত ভারতীয় রেলের আধিকারিকরা। যদিও এই বিষয়ে এখনও রেলের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+