Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্গাপুজোর কার্নিভাল দুর্গাপুর থেকে শিলিগুড়ি, জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে

জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কার্নিভালের। বিজয়া দশমী হয়ে গিয়েছে। রীতি মেনেই বহু প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। আজও কিছু প্রতিমা নিরঞ্জন হবে। আর হবে কার্নিভাল। রাজ্যের একাধিক জেলায় সেই কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আগামী কাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় কার্নিভাল। হাওড়া, হুগলি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুর্গাপুর সহ একাধিক জায়গায় তারই প্রস্তুতি চলছে। প্রশাসনের তরফ থেকেও ব্যাপক নজরদারি হচ্ছে। কোনও ফাঁক না রাখার চেষ্টা হচ্ছে প্রস্তুতিপর্ব থেকেই।

Durga Puja

আগামী কাল বিকেলে হাওড়ার ফোরশোর রোডে হবে ২০২৩ পুজো কার্নিভাল। বিকেল ৪টে থেকে শুরু হওয়ার কথা। এই উপলক্ষে সেজে উঠছে ফোরশোর রোড। চলছে মঞ্চ বাঁধার কাজ। আলো এবং মাইক লাগানো। প্রস্তুতি খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল।

আগামী কাল শিলিগুড়ির মহাত্মাগান্ধী চকে পুজো কার্নিভাল হবে। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আলোকমালায় মুড়ে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী চক চত্তর। রাতে পথ আল্পনার মধ্য দিয়ে পুজো কার্নিভালের প্রস্তুতির সমাপ্তি ঘটবে। আজ বুধবার কার্নিভাল স্থান পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা ও অন্যান্যরা। উল্লেখ্য গত বছর শিলিগুড়ি শহরে প্রথম পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছিল মহাত্মা গান্ধী চকে।

পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হবে। দুর্গাপুর ও আসানসোলে আলাদাভাবে কার্নিভাল হবে। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের ১৫ টি পুজো এবার কার্নিভালে অংশগ্রহণ করবে। আগামী কাল বৃহস্পতিবার দুপুর দুটো থেকে পুজোর কার্নিভাল শুরু হবে।

বৃহস্পতিবার সাড়ম্বরে কার্নিভাল অনুষ্ঠিত হবে হুগলির জেলা সদর চুঁচুড়ায়। এবছর মোট ১৮ টি বারোয়ারি পুজো কার্নিভালে অংশ নেবে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং কার্নিভাল সুষ্ঠুভাবে পরিচালনায় থাকবে হাজার পুলিশ। গঙ্গার ঘাটে থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রাখা হবে এ্যাম্বুলেন্স, দমকলের ব্যবস্থা।

আগামী কাল বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দূর্গাপুজো কার্নিভাল। বুধবার দুপুরে জলপাইগুড়ির কার্নিভালের জন্য নির্দিষ্ট ঘাট গুলো পরিদর্শনে আসেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+