Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Durga Puja 2024: বেলুড় মঠে বিশেষ পুজো, কোথাও চলছে সিঁদুর খেলা! শেষ পর্যায়ে বাঙালির প্রাণের উৎসব

Durga Puja 2024: দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে 'মা'য়ের ঘরে আসা। এবার দেবী দুর্গার ফেরার পালা। একেবারে শেষ লগ্নে উৎসব। মন খারাপ আপামর বাঙালির। আর সেই মন খারাপের সুর যেন আকাশে-বাতাসে প্রতিধ্বণীত হচ্ছে। হাজারো মন খারাপের মধ্যেও ঘরের মেয়েকে বিদায় জানাতে প্রস্তুত সকলে। অন্যদিকে নবমী পুজো চলছে বেলুড় মঠে।

এদিন ভোরবেলা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। বিশেষ হোমযজ্ঞ হয় আজ শনিবার দুপুরে। এরপর চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি দেওয়া হবে। অন্যদিকে আজ শনিবার বাংলার বিভিন্ন পুজো (Durga Puja 2024) মণ্ডপে তিথি মেনে বিজয়া দশমী পালন করা হচ্ছে। বিশেষ পুজো শেষে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলাও।

Durga Puja 2024

আর সেই ছবি ধরা পড়ল বাঁকুড়া শহরের লালবাজার কামারপাড়া দুর্গা ষোলো আনার পুজো মণ্ডপে। অপরাজিতা পুজো শেষে 'মা'কে বিদায় জানানোর আগে চলছে সিঁদুর খেলা। এবার আরো এক বছরের অপেক্ষা তবুও তারমধ্যেও ছলছল চোখে সকলের একটাই প্রার্থণা 'আবার এসো মা...'

পুজোর হৈ হুল্লোড়- আনন্দ আর সিঁদুর খেলার মাঝেও স্বাভাবিক নিয়মে আসছে আর.জি কর প্রসঙ্গও। এদিন সিঁদুর,খেলায় অংশগ্রহণকারী সুজাতা কর্মকার পাল আজ মন খারাপ নিয়েই 'মা'কে বিদায় জানাতে হচ্ছে। তবে বছর বছর 'মা' আসবেন, পূজো হবে- উৎসব-আনন্দ থাকবে, সঙ্গে থাকবে প্রতিবাদও। আর.জি করের ঘটনায় আমরা এখনো 'জাস্টিস' পাইনি, ফলে বিচারের দাবিতেই তাঁরা রয়েছেন বলে তিনি জানান।

সিঁদুর খেলার ফাঁকে পামেলা দত্ত বলেন, 'মা'য়ের কাছে চাওয়ার শেষ নেই, আর.জি কর ঘটনা পরবর্ত্তী সময়ে 'আনন্দ মানে নারী নিরাপত্তা', আর সেই নিরাপত্তাই তারা চাইছেন বলে তিনি জানান। শুধু বারোয়ারি কিংবা সর্বজনিন পুজো নয়, কলকাতা সহ বিভিন্ন জেলার বনেদি বাড়িতেও দর্পণ বিসর্জন শুরু গিয়েছে।

উৎসবের মাঝেই বাড়ির মেয়ে উমাকে বিদায় জানানোর পালা। কিন্তু শেষ মুহূর্তে উৎসবে কোনও খামতি রাখতে চাইছেন না আপামর বাঙালি। সকাল থেকে কলকাতা, শহরতলি কিংবা জেলায় সেরা পুজোগুলি দেখতে মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

আর তাই সেই মতো আজ শনিবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ঘাটগুলিতেও পর্যাপ্ত নিরাপত্তা থাকছে। বেশ কিছু প্রতিমা নিরঞ্জন হতে পারে আজ শনিবার। ফলে কড়া নজরদারি চালানো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+