Durga Puja:এবছরের মতো বিদায় নিলেন উমা, পরের বছর কী হবে দুর্গাপুজোর নির্ঘণ্ট জেনে নিন
মহালয়া থেকেই পুজো শুরু। রমরমিয়ে টানা ১০ দিন ধরে দুর্গাপুজো কাটল ২০২৩-এ। গতকাল থেকেই বিষন্নতার সুর। বিসর্জন শুরু হয়ে গিয়েছে। গতকালই বনেদিবাড়ির পুজোগুলি প্রতিমা বিসর্জন দিয়েছে। এবার লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত চলবে ধাপে ধাপে বিসর্জনের পালা।
তার মাঝে আবার পুজো কার্নিভাল রয়েছে। রেডরোডে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীপুজোর আগের দিন শেষবারের মতো বিদায় নেবে উমা। শারদীয়ার সমাপতন ঘটবে এই বছরের মতো। স্বাভাবিক ভাবেই উৎসবের আনন্দ থেকে বেরিয়ে আসতে কার মন চায়। কিন্তু উপায় তো নেই সব শুরুর শেষ আছে। আসছে বছর আবার আসবেন উমা।

আগামী বছরের পুজোর নির্ঘণ্ট এখনই প্রকাশ্যে এসে গিয়েছে। কাজেই শেষের দিন থেকেই শুরু করে দিন পরের বছরের উৎসবের প্ল্যানিং। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে দুর্গাপুজো শুরু হবে এই অক্টোবর মাসেই। তবে অনেকটা আগে। ২ অক্টোবর পড়ছে মহালয়া। অর্থাৎ মাসের শুরু থেকেই উৎসবের আনন্দে মাতবেন শহরবাসী। এবছর যেমন মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন সকলে। পরেরবারও সেই জোয়ারেই মাতবেন সকলে।
পরের বছরে পুজো শুরু হচ্ছে অর্থাৎ মহাষষ্ঠী হিেসবে ধরলে ৯ অক্টোবর। মহাসপ্তমী ১০ অক্টোবর বৃহস্পতিবার। মহাষ্টমী পড়েছে শুক্রবার ১১ অক্টোবর। মহানবমী ১২ অক্টোবর শনিবার। আর বিজয়া দশমী ১৩ অক্টোবর রবিবার। অর্থাৎ পুরো একটা সপ্তাহ ধরে চলবে উৎসবের আনন্দ। কাজেই আর দেরি না করে েমতে উঠুন উৎসবের আনন্দে। আগামী বছরের প্রস্তুতি আবার শুরু করে দিন আজ থেকেই।












Click it and Unblock the Notifications