Durga Puja 2023: নবপত্রিকা স্নানের মাধ্যমেই পুজো শুরু! সপ্তমীতেও মায়ের প্রাণ প্রতিষ্ঠা
Maha Saptami 2023: শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। উৎসবের আবহ দিকে দিকে। শনিবার পঞ্জিকা মতে মহাসপ্তমী। সারা বাংলা উৎসবের জোয়ারে ভাসছে। বাদ পড়েনি লাল মাটির জেলা বাঁকুড়াও। উৎসবের প্রথম দিন সকাল থেকে জেলার বিভিন্ন অংশের নদী, পুকুরে নব পত্রিকার স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা।
একই ছবি ধরা পড়েছে হাওড়ার ঘাটগুলিতেও (Maha Saptami 2023) । এদিন সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে নব পত্রিকার স্নান উপলক্ষ্যে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। শহরের বেশ কয়েকটি বারোয়ারি, পারিবারিক ও সার্বজনীন পুজো কমিটির সদস্যরা নব পত্রিকার স্নান ও ঘট তোলেন এখান থেকেই।

এদিন নব পত্রিকা স্নানে অংশ নেওয়া, কর্মসূত্রে মুম্বাইতে থাকা সুনেত্রা দত্ত বলেন, সারা বছর এই সময়টার (Maha Saptami 2023) জন্য অপেক্ষা করে থাকি, বাড়িতে পৌঁছেই সরাসরি পূজোর নানা কাজে যুক্ত হয়ে পড়ি। পূজোর এই দিন গুলো বেশ ভালোই কাটে বলে তিনি জানান।
দেবলীনা সরকার বলেন, আপাতত মাকে নিতে এসেছি। এরপর পূজোর দিন গুলো (Maha Saptami 2023) আনন্দ করে, মণ্ডপ পরিদর্শণ আর খাওয়া দাওয়াতেই মনোযোগ দিতে চান বলে তিনি জানান। পুরোহিত দুলাল রায় বলেন, নবপত্রিকার স্নান শেষে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এবার প্রথানুযায়ী মণ্ডপে গিয়ে পূজো শুরু হবে বলে তিনি জানান।
অন্যদিকে হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সপ্তমীর ভোররাত থেকে কলা বউয়ের স্নানপর্ব চলে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাতসকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে সপ্তমীর পুজো (Maha Saptami 2023) ।
হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে বাড়ির পুজো এবং বারোয়ারি পুজোর উদ্যোক্তারা (Maha Saptami 2023) কলা বউ স্নান করাতে এসেছেন ভোর থেকেই।নবপত্রিকা স্নানের মাধ্যমে উমার পুজো শুরু হয়। এই রীতিকে কেনব্দ্র করে বহু মানুষ জোড়ো হয়েছেন ঘাটগুলিতে। আর তাই প্রশাসনের তরফে বাংলার সব ঘাটগুলিতেই একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications