বাতাসে বিষাদের সুর, প্রথা মেনে কোচবিহার রাজবাড়িতে হল সিঁদুর খেলা
আজ দশমী। বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবের শেষদিন।
আজ দশমী। বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবের শেষদিন। দেখতে দেখতেই পুজোর চারদিন পার হয়ে গেল। তাই বিষাদের সুর আকাশে-বাতাসে। ফিরে যাচ্ছেন মা উমা তাঁর শ্বশুরবাড়িতে।

দশমীর সকাল থেকেই কুচবিহার রাজবাড়িতে মহিলারা মেতে উঠলেন সিদুঁর খেলায়। মঙ্গলবার সকালে রাজবাড়ীর দশমী পুজো রীতি নীতি মেনে শেষ হতেই মা বোনেদের সিঁদুর খেলা শুরু হল। এই সিঁদুর খেলাকে কেন্দ্র করে রাজবাড়ি উৎসবের মেজাজ চোখে পড়ার মতো।
এদিন তারা জানান মা প্রতি বছরের মতোই এবারও কৈলাসে ফিরে যাচ্ছেন। সিঁদুর খেলা ও বরণের মাধ্যমে এদিন তারা মাকে বিদায় জানাচ্ছেন। মার কাছে তাদের একটাই দাবি সারা বছর যেন প্রত্যেকে ভালো ও সুস্থ থাকেন।
অন্যদিকে এদিন সকাল থেকেই কুচবিহারের বাজারে ভিড় জমে উঠেছে দশমীর জোড়া ফুল কেনার জন্য। কুচবিহারের মানুষ এই জোড়া ফুল তাদের বাড়িতে লাগিয়ে রাখেন সারা বছর যেন সুখ শান্তিতে থাকার জন্য।
তাদের রেওয়াজ এই ফুল তাদের বাড়ি বা ব্যবসার জায়গায় লাগলে সারা বছর মায়ের আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে। তাই এদিন সকাল থেকেই বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো।












Click it and Unblock the Notifications