দুর্গাপুজো ২০১৯ : 'আর নয় প্লাস্টিক', বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে

আর নয় প্লাস্টিক। এই ভাবনাকে সামনে রেখে এবার পুজোর আয়োজন করেছে মেদিনীপুরের বল্লভপুর বাণী মন্দির ক্লাব।

আর নয় প্লাস্টিক।

এই ভাবনাকে সামনে রেখে এবার পুজোর আয়োজন করেছে মেদিনীপুরের বল্লভপুর বাণী মন্দির ক্লাব।

এই বছর এই পুজোর ৮৩ তম বর্ষ। পরিবেশ দূষণ মুক্ত করতে এবং দূষণ নিয়ন্ত্রণে রাখতে সব জায়গাতে প্লাস্টিকের ব্যবহার কমানোর, তা পুরোপুরি বন্ধ করার কথা বলা হচ্ছে ।

দুর্গাপুজো ২০১৯ : আর নয় প্লাস্টিক, বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে

প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা দিতে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়ে এইবারে এই ভাবনাকে সামনে রেখে প্রতিমা ও মন্ডপ সাজিয়েছে এই ক্লাব।

প্লাস্টিক দিয়ে তৈরি নানান রকমের জিনিস ব্যবহার করে করা হয়েছে দশভুজা। এর সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে মন্ডপ। এই রকম প্রতিমা ও মন্ডপ সাজিয়েছেন শিল্পী তারক পাইন। তিনি বলেন যে প্লাস্টিকের কুফল সম্পর্কে মানুষকে বোঝাতে এবং এর ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই রকমের প্রতিমা করা হয়েছে।

দুর্গাপুজো ২০১৯ : আর নয় প্লাস্টিক, বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে

অবশ্য সবাই কে সচেতন করে তুলতে প্রতিমার সাহায্য নিয়েছেন তিনি। ধূমপানের কুফল সম্পর্কে বোঝাতে এবং ধূমপান বন্ধ করার বার্তা দিয়ে তামাকজাত দ্রব্য দিয়ে সরস্বতীর প্রতিমা যেমন বানিয়েছেন তেমনই ফেলে দেওয়া নানা জিনিস ব্যবহার করে করা হয়েছে অনেক কাজ।

দুর্গাপুজো ২০১৯ : আর নয় প্লাস্টিক, বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে

"আনন্দ উপভোগের সাথে জড়িয়ে আছে আমাদের পরিবেশ বাঁচানোর দায়িত্বও । আমি চেষ্টা করছি। অল্প কয়েকজন যদি তাতে সারা দিয়ে এগিয়ে আসেন তাহলেও তাতে লাভ হবে আমাদের পরিবেশ ও সকলের", বলে জানিয়েছেন এই শিল্পী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+