বালুরঘাটের বিখ্যাত পারিবারিক পুজো! আয়োজন করেন প্রতিবেশীরা
দক্ষিণ দিনাজপুরের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাটের কংগ্রেস পাড়ার পাল বাড়ির দুর্গাপুজো। আনুমানিক ৪০০ বছর আগে আত্রেয়ী নদীর পাশে নিজের বাড়িতেই এই পুজো শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা গৌরী পাল।
দক্ষিণ দিনাজপুরের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাটের কংগ্রেস পাড়ার পাল বাড়ির দুর্গাপুজো। আনুমানিক ৪০০ বছর আগে আত্রেয়ী নদীর পাশে নিজের বাড়িতেই এই পুজো শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা গৌরী পাল। গৌরী পালের সময় থেকে আজও একই নিয়ম মেনে দেবী দুর্গার পুজো হয়ে আসছে ।

শুধুমাত্র জেলাবাসী নন, পাশে অন্য জেলার মানুষরা এখানে পুজো দিতে আসেন । এছাড়াও প্রতিবছরই পুজোর সময় এলাকার বহু মানুষ নিজ নিজ মানত শোধ দিতে সোনার গয়না, দেবীর পরিধেয় বস্ত্র এবং পুজোর নানা উপকরণ নিয়ে হাজির হন । পুজোর কয়েকটা দিন এলাকাবাসীরা অন্য কোন পুজো মণ্ডপে না গিয়ে এখানে আনন্দে উৎসবে মেতে ওঠেন।












Click it and Unblock the Notifications