ষষ্ঠীর রাতে এই মণ্ডপে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এলিয়েন

হ্যাঁ, ষষ্ঠীর রাতে আপনার জন্য শহরের বুকে অপেক্ষা রখছে এক স্পেসশিপ। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে একটা ইউএফও দেখলে চমকে যাবেন না।

হ্যাঁ, ষষ্ঠীর রাতে আপনার জন্য শহরের বুকে অপেক্ষা রখছে এক স্পেসশিপ। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে একটা ইউএফও দেখলে চমকে যাবেন না। এবার উত্তর কলকাতার জনপ্রিয় পুজোমণ্ডপ কুমারটুলি পার্কের থিম এলিয়েন ওয়ার্ল্ড। এলিয়েন জগতের পরিবেশ নিয়েই থিম তৈরি করা হয়েছে। উমা বোধনের দিন উত্তরের এই পুজোয় উপছে পড়া ভিড়।

 ষষ্ঠীর রাতে এই মণ্ডপে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এলিয়েন

মণ্ডপে ঢুকলেই মনে হবে এক অন্য গ্রহে এসে পৌঁছে গিয়েছেন। চারিদিক থেকে আপনার দিকে তাকিয়ে রয়েছে অজানা এক গ্রহের হরেক রকম জীব-জন্তু। এলিয়েন জগতকে ফুটিয়ে তুলতে মণ্ডপের ভিতরের অংশ নীল আলো দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে বিশেষ আবহও রয়েছে। ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে একফ্রেমে নিজেকে ধরে রাখতে দর্শনার্থীদের সেলফি তোলার ভিড় চোখে পড়ার মতো। এলিয়েনদের কাণ্ডকারখানা দেখতে দেখতে শেষে উমার সুন্দর রূপ মুগ্ধ করবে আপনাকে। ভিন গ্রহে ঘুরে আসতে হলে ষষ্ঠীর রাতে ঢুঁ মেরে আসুন এই পুজোমণ্ডপে।

কীভাবে যাবেন

শোভাবাজার মেন্ট্রো স্টেশন থেকে মিনিট পনেরোর হাঁটা পথ কুমারটুলি। ঐ অঞ্চলে পৌঁছে জনস্রোতের লম্বা লাইন দেখলেই জনপ্রিয় কুমারটুলি পার্কের পুজো চিনে নিতে অসুবিধে হওয়ার কথা নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+