দুর্গাপুজো ২০১৯ : মায়েদের জীবনসংগ্রামকেই থিম করল কোচবিহারের কিশোর সংঘ
প্রতিটি মানুষের জীবনে মায়ের ঋণ কোনদিন ভোলার নয়। এরপরই বৃদ্ধ বয়সে মায়েদের চরম দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়।
প্রতিটি মানুষের জীবনে মায়ের ঋণ কোনদিন ভোলার নয়। এরপরই বৃদ্ধ বয়সে মায়েদের চরম দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। এবারের দুর্গাপুজোর এই থিমকেই সামনে রেখে এবছর গোসানিমারী কিশোর সংঘের দুর্গাপুজো মন্ডপ তৈরি করছে।

এবছর ৫২ তম বর্ষ দুর্গা পুজো পদার্পন করল। এই পুজো প্যান্ডেল তৈরি করছে মেদিনীপুরের শিল্পীরা। কিশোর সংঘের এই মণ্ডপে শিশুর জন্ম থেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিটি ক্ষেত্রে মায়ের ভূমিকা যেমন তুলে ধরা হবে।
এর পাশাপাশি বৃদ্ধ বয়সে মায়েদের যে যন্ত্রণা সইতে হয়, বাড়ি থেকে বিতাড়িত হতে হয়, ফুটপাতে বসে থাকতে হয়, ছেলে মেয়েরা ঘরে জায়গা দেয় না, সমস্ত কিছুই দৃশ্য তুলে ধরবে।
উদ্যোক্তারা জানান আমরা অনেকেই বৃদ্ধ বয়সে মায়েদের দেখি না। মায়েদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটাও যদি আমরা সবাইকে মনে করিয়ে দিতে পারি এই উদ্দেশ্যেই আমাদের এবারের এই পুজোর থিম।
মেদিনীপুরের শিল্পী সন্টু দাসের নেতৃত্বে এই থিমটি তুলে ধরা হবে। তৃতীয়ার দিন এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবে বলে জানা গিয়েছে। এই পুজোর আনুমানিক ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তা।












Click it and Unblock the Notifications