পুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ জলপাইগুড়ি পুলিশের

জলপাইগুড়ির জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেয় । রবিবার সকালে কোতয়ালী থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুদের হাতে বস্ত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত পুলিশ সুপার অভিষেক মোদী, কোতয়ালী থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুজো উপলক্ষ্যে দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ জলপাইগুড়ি পুলিশের

পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুর প্রধান মোহন বোস, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। পুলিশ সুপার জানান, পুজোর মুখে সমাজ সেবামূলক একটি কাজ করা হল খুবই ভালো উদ্যোগ। পুজোর প্রাক্কালে দুঃস্হ পরিবার গুলোর মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শতাধিক শিশু কিশোরের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল ।

অপরদিকে,পুরচেয়ারম্যান মোহন বসু বলেন, পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুরএলাকার ২৫ টি ওয়ার্ডের থেকেই দরিদ্র পরিবারের সদস্যরা এখানে এসেছেন। বিশিষ্ট চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন পুলিশের এই ধরনের উদ্যোগ জনসমাজে ভাল বার্তা দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+