শতবর্ষে উত্তর ২৪ পরগনার কামারডাঙায় ১১০ কিলোগ্রাম রুপোর দুর্গা
শতবর্ষে উত্তর ২৪ পরগনার কামারডাঙা দুর্গোৎসব কমিটির বিশেষ উদ্যোগ ১১০ কিলোগ্রাম রূপো দিয়ে তৈরি প্রতিমা।
শতবর্ষে উত্তর ২৪ পরগনার কামারডাঙা দুর্গোৎসব কমিটির বিশেষ উদ্যোগ ১১০ কিলোগ্রাম রূপো দিয়ে তৈরি প্রতিমা। বাংলাক সাবেক শিল্প, সংস্কৃতি ও কৃষ্টির পাশাপাশি আধুনিকতার ছোঁয়া মণ্ডপের আকর্ষণ বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

প্রতিমার বিশেষত্ব
শতবর্ষ উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার কামারডাঙা দুর্গোৎসব কমিটি ১১০ কিলোগ্রাম রূপো দিয়ে দেবী প্রতিমা তৈরি করেছে। প্রতিমার ওজন প্রায় ১৫ ফুট। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ মূর্তিও রূপো দিয়ে তৈরি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
শিল্পী ও বিশেষত্ব
হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্ত্বাবধানে ছ-মাস ধরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। মোট দশ জন শিল্পীর অবদান রয়েছে এই কাজে। প্রতিমার রূপ ও সাজ-পোশাকে সাবেক বাংলার পাশাপাশি আধুনিকতার ছোঁয়া রয়েছে। প্রতিমার মাথায় ঘোমটা যেমন থাকবে, তেমনই দেহে থাকবে ঘাগড়া। প্রতিমার হাতে অস্ত্রের পরিবর্তে জ্বলন্ত প্রদীপ রাখা হবে বলে জানিয়েছেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার।
মণ্ডপের বিশেষত্ব
বাংলার শিল্প, সংস্কৃতি ও কৃষ্টির ছোঁয়া থাকবে উত্তর ২৪ পরগনার কামারডাঙা দুর্গোৎসব কমিটি পুজো মণ্ডপে। মণ্ডপ শৈলীতে বাঁকুড়ার টেরাকোটা, পুরুলিয়ার ছৌ, বর্ধমানের কাঠের পেঁচা ও মুর্শিদাবাদের শোরা শিল্পের কারুকার্য থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মণ্ডপের একদিকে থাকবে কলকাতার সাবেক ট্রাম ও রিক্সা। অসমের বিশেষ বাঁশ দিয়ে তৈরি করা হবে মণ্ডপের গেট। পুজোর চার দিন মণ্ডপের সামনে অস্থায়ী মঞ্চে লাইভ পারফর্ম করবেন বাউল ও ঝুমুর শিল্পীরা।












Click it and Unblock the Notifications