বেলগাছিয়া যুব সম্মিলনীর পুজোয় বনেদিয়ানাই থিম
ছোট্ট একটা পাড়ার পুজো বললে ভুল হবে না। মাত্র ১৬টি বাড়ি মিলে আয়োজন করে বেলগাছিয়া যুব সম্মিলনী ক্লাবের পুজো।
ছোট্ট একটা পাড়ার পুজো বললে ভুল হবে না। মাত্র ১৬টি বাড়ি মিলে আয়োজন করে বেলগাছিয়া যুব সম্মিলনী ক্লাবের পুজো। আরজিকর হাসপাতালের ঠিক উল্টোদিকের এই পুজো ছোট্ট হলেও প্রতিবছরই নজরকাড়া কিছু না কিছু করে থাকে। এবার ৭৫ বছরে পড়ছে বেলগাছিয়া যুব সম্মিলনীর পুজো।

তাই নজরটা একটু বেশিই দেওয়া হচ্ছে। ছোট্ট এলাকার মধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। এবারে তারা থিম করেছেন উত্তর কলকাতার সাবেকিয়ানাকেই। করিবরদার মণ্ডপ। খরখরি জানলার দাওয়া, আল্পনা দেওয়া লাল মেঝে মনে করিয়ে দেবে পুরনো েসই ঠাকুর দালানের কথা।
আজকের প্রজন্ম যা কখনও প্রায় দেখেনি। শুধু গল্পে পড়েছে মাত্র। বাংলার সেই শিকড়ের পুজোই এবারে বেলগাছিয়া যুব সম্মিলনীর থিম।
পাড়ার বাড়ি গুলিকেই রং করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তাঁরা। সল্প পরিসর তাই বড় করে কিছু করা যায়নি। মণ্ডপ সজ্জাতেই একটু বেশি মনোনিবেশ করেছেন তাঁরা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে প্রতিমা।












Click it and Unblock the Notifications