জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন প্রকল্পে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার

দিঘায় জগন্নাথ ধামের পর এবার 'দুর্গা অঙ্গন' তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, এটি রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বা সাংস্কৃতিক তীর্থস্থান হিসেবে গড়ে উঠবে।

নবান্ন সূত্রে খবর, পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে এই 'দুর্গা অঙ্গন' নির্মাণ করবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছেন যে, এটি নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। এই ট্রাস্ট গঠনের পরেই প্রকল্পের বাজেট এবং মন্দির স্থাপনের নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে।

এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁরা জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। সেই সম্মানার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দুর্গা অঙ্গন' তৈরির ঘোষণা করেছিলেন, যা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।

অরূপ বিশ্বাস আরও বলেন, এটি দিঘার মন্দিরের মতো বাংলার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হবে। তবে এর সঠিক স্থান এবং বাজেট এখনও চূড়ান্ত হয়নি। স্থান নির্বাচনের পরেই বিস্তারিত জানানো হবে। ট্রাস্টের সদস্যদের নামও পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শহিদ দিবসের দিন, গত ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় 'দুর্গা অঙ্গন' তৈরির ঘোষণা করেন। মমতাকে নিয়ে কটাক্ষ করলেও বিজেপি তথা মোদীও বাংলায় এসে সেই দুর্গা শরণই নিয়েছেন বেশ কয়েকবার।

দিঘায় কিছুদিন আগে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে। এখন 'দুর্গা অঙ্গন' কোথায় তৈরি হবে, তা নিয়ে জল্পনা চরমে। বিজেপি সমালোচনায় সরব হলেও মমতার সাফ কথা, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধাম যেমন করেছি, তেমনই দুর্গা অঙ্গনও করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+