দমদম : হামলায় রক্তাক্ত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, অভিযুক্ত তৃণমূল

দমদম, ২৫ এপ্রিল : সাধারণ ভোটারদের পর এবার সরাসরি প্রার্থীর উপরে হামলার ঘটনা ঘটল। দমদমের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উপরে হামলার ঘটনা ঘটল।

চতুর্থ দফা নির্বাচনের LIVE UPDATE পড়ুন এখানে

এদিন উত্তর দমদমের ৬ নম্বর বুথের সামনে তন্ময়বাবুর গাড়ির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ইঁট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। সেই কাঁচের আঘাতে হাত কেটে একেবারে রক্তারক্তি অবস্থা হয় তন্ময়বাবুর। তিনি এক্ষেত্রে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকার স্থানীয় তৃণমূল নেতা বিধান বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

দমদম : হামলায় রক্তাক্ত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

প্রথমে খবর রটেছিল তন্ময়বাবুর মাথা ফেটে গিয়েছে। তবে পরে জানা যায়, তাঁর হাত কেটে জখম হয়েছেন। এই দমদম বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা ঘটনায় দলের কারও জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঘটনাটিকে অবান্তর বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

প্রার্থীর উপরে হামলার ঘটনার অভিযোগ গিয়েছে নির্বাচন কমিশনে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও এসেছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+