দমদমে শমীক ভট্টাচার্যের প্রচার মঞ্চ ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের প্রচার মঞ্চ ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নিউটাউনের গোবিন্দনগরে।
দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের প্রচার মঞ্চ ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নিউটাউনের গোবিন্দনগরে। ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে মঙ্গলবার নিউটাউন গোবিন্দনগরে পথ সভা হওয়ার কথা ছিল। সভায় বক্তব্য রাখার কথা ছিল বিজেপি প্রার্থীরও। অভিযোগ, সভার মঞ্চ বাঁধার সময় বাইকে চেপে আসা কুঁড়ি-পঁচিশ জন তৃনমূল আশ্রিত দুষ্কৃতী সেখানে তাণ্ডব চালায় এবং বিজেপি কর্মীদের মারধর করে।
উল্লেখ্য, এর আগে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও দুই ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।












Click it and Unblock the Notifications