ফ্লাইওভার আগের জায়গায় চাই, রেললাইনে বসে পড়ে বিক্ষোভ, চরম দুর্ভোগে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা
সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে শিয়ালদহ মেইন শাখার যাত্রীরা। ট্রেন অবরোধের জেরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ব্যারাকপুর স্টেশনে ফ্লাইওভার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবিতে রেললাইনের উপরে বসে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে।
প্রথম দিনে অফিস পৌঁছতে চরম নাকাল নিত্যযাত্রীরা। ব্যারাকপুরে রেল লাইনের উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চের কর্মী সমর্থকরা। সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। ফ্লাইওভার আবার পুরনো জায়গায় িফরিয়ে দিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার জেরে অবরুদ্ধ হয়ে যায় ট্রেন।

শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। অফিসে পৌঁছতে যাকে বলে নাজেহাল দশা তৈরি হয়েছিল। কিছুতেই অবরোধ তুলতে রাজি হননি। চাঁদের অভিযোগ আয়লায় ব্যারাকপুর স্টেশনের একটি ওভার ব্রিজ ভেঙে গিয়েছিল। সেই ওভার ব্রিজ এখনও সারানো হয়নি। প্রতিদিন তার জন্য সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এমনকী ফ্লাটফর্মের দুটি ওভারব্রিজের সম্প্রসারণও করছে না রেল। ফলে বারবার ব্রিজ বদল করতে হয়। তার জেরে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।
সেকারণেই তাঁরা অবরোধের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে জানা গিয়েছে। তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে গিয়েছে ট্রেনে চলাচল। ফলে সপ্তােহর প্রথম দিনেই ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।












Click it and Unblock the Notifications