তৃণমূলের প্রিয় এলাকায় লকডাউনে ছাড়ের পরিণাম বাংলায়! কতজন সাংসদ করোনায় আক্রান্ত, প্রশ্ন রাহুলের

বিজেপি নেতাদের রাস্তায় দেখা গেলেও, তৃণমূল সাংসদদের দেখা পাওয়া যাচ্ছে না। এমনটা অভিযোগ করে পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিজেপি নেতাদের রাস্তায় দেখা গেলেও, তৃণমূল সাংসদদের দেখা পাওয়া যাচ্ছে না। এমনটা অভিযোগ করে পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সংসদ চালু না রাখতে। তা সংসদ চালু থাকায় কি করোনা ছড়িয়েছে প্রশ্ন করেছেন তিনি।

তৃণমূলের কতজন সাংসদ করোনায় আক্রান্ত

তৃণমূলের কতজন সাংসদ করোনায় আক্রান্ত

রাহুল সিনহা এক ভিডিওবার্তায় প্রশ্ন তুলেছেন, তৃণমূল সত্যি করে বলুক তাদের কতজন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দাবি করেন, বিজেপির সাংসদদের মাঠে ময়দানে, রাস্তায় দেখা যাচ্ছে। তাঁরা ত্রাণ বিলি করছেন। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই তাঁদের ত্রাণ বিলিতে বাধা দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল সিনহা। সংসদ খোলা থাকায় তৃণমূলের কতজন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন, সেই ঘোষণা তৃণমূলের তরফে জানানো হোক বলে দাবি করেছেন তিনি।

মোদীকে বাহবা সারা বিশ্বের

মোদীকে বাহবা সারা বিশ্বের

রাহুল সিনহা দাবি করেন, ভারতে যে সময় লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে, তাকে বাহবা দিয়েছে সারা বিশ্ব। এব্যাপারে বিশ্বস্বাস্থ্য সংস্থার বক্তব্যও তুলে ধরেন তিনি।

তবলিঘ-ই-জমাত থেকে রোগ ছড়ানোর অভিযোগ

তবলিঘ-ই-জমাত থেকে রোগ ছড়ানোর অভিযোগ

রাহুল সিনহার অভিযোগ দিল্লির তরলিঘ-ই-জমাত থেকে লোকের ফিরে রাজ্যে হারিয়ে গেল, কিন্তু রাজ্য সরকার তাদের খোঁজ রেখেছে কি। কেন বেছে বেছে বিভিন্ন এলাকায় লকডাউনে ছাড়, প্রশ্ন তোলেন তিনি। তৃণমূলের প্রিয় কিছু এলাকায় লকডাউন বলে কিছু নেই, তাতে সোশ্যাল ডিস্ট্যান্স বলে কিছু নেই। তারই পরিণাম বাংলার মানুষকে ভোগ করতে হচ্ছে। অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের ব্যর্থতাতেই করোনা থ্রেট

তৃণমূলের ব্যর্থতাতেই করোনা থ্রেট

রাহুল সিনহার অভিযোগ তৃণমূলের ব্যর্থতার জন্যই রাজ্য আজ করোনার থ্রেটের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই বাস্তব চিত্র তৃণমূল নেতারা অনুধাবন করুন। মন্তব্য করেছেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+