Kolkata Rain: হঠাৎ বৃষ্টিতে জল থৈ থৈ মহানগর, থমকে যান চলাচল, অফিস থেকে ফিরবেন কোন পথে

একঘণ্টার টানা বৃষ্টি। তাতেই জল থৈ থৈ শহর। বর্ষা আসার আগেই শহরের এই দশায় রীতিমতো উদ্বেগে মহানগরবাসী। এক ঘন্টা বৃষ্টিতে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা সবকটি মূল রাস্তা সহ অলিতে গলিতে জল জমে গিয়েছে। সেন্ট্রাল এভিনিউ, বিধান সরণি আপ এবং ডাউন রাস্তায় তার জন্য তীব্র যানজট।

অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে। ফলে সমস্যা পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। অফিস ফেরার সময় হাতে সময় নিতে বেরোন। নইলে সমস্যা হবে। কিন্তু বর্ষা তো এখনও শুরুই হয়নি তার আগেই মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের এই জল থৈ থৈ দশা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে।

Rain

বর্ষার সময় কী হবে তা হলে এই নিয়ে বেশ চিন্তা সকলের। চলতি সপ্তাহ জুড়েই বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভুত হচ্ছে নিম্নচাপ তার জেরে আগামী সাতদিন রাজ্যে বর্ষণ চলবে। বিশেষ করে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তের বৃষ্টির দাপট আরও বাড়বে।

বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি চসবে রাজ্যের একাধিক জেলায়। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় চলছে বর্ষণ। সপ্তাহান্তে বৃষ্টির দাপট আরও বাড়বে। অসহ্য গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছেন রাজ্যবাসী।

গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহরের একাধিক জায়গা। বুধবার দিনেও শহরের একাধিক জায়গায় বর্ষণ হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া জেলাতেও বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। হাওড়ার বালির নিমতলায় জি টি রোডের উপর ভেঙে পড়ে একটি বিশালাকার গাছ। এর জেরে পুরোপুরি জি টি রোড বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি এদিনের ঘন্টাখানেকের বৃষ্টিতে হাওড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্মে সাবওয়ে জলমগ্ন হয়ে পড়ে। জল জমে যায় হাওড়ার পঞ্চাননতলা ও চার্চ রোডের একাংশেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+