স্বল্প বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে জলকষ্ট দূর করতে নতুন ভাবনা রাজ্য সরকারের

রাজ্যে জুড়ে আবহাওয়ার খামখেয়ালীপনা লেগেই আছে। যার জেরে স্বল্প বৃষ্টির কারণে গত কয়েক বছরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাজ্যের কৃষিব্যবস্থা। জলকষ্টে ধুঁকছে রাজ্যের গ্রামীণ এলাকা গুলির চাষাবাদ। তারফলে বর্তমানে রাজ্য জুড়ে অনেক চাষিই ভূগর্ভস্থ জলের দিকে ঝুঁকেছেন। ব্যবহার করছেন পাম্প বা টিউবওয়েলের জল।

কম জল লাগে এমন ফসল উৎপাদনে উত্সাহ রাজ্য কৃষি দফতরের


জল সমস্যার জেরে দু-ফসলি জমির চাষিদের বছরভর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষিক্ষেত্রে জলকষ্ট দূর করতে নতুন ভাবনা রাজ্য সরকারের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্তৃক প্রচারিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চাষবাসের সময় কম জল লাগে এমন ফসল উৎপাদনে চাষিদের উত্সাহ প্রদান করছে রাজ্যের কৃষি দফতর। পাশাপাশি ঋতু অনুযায়ী শাক-সবজি ও ফলমূলের উৎপাদনেও বিশেষ উত্সাহ ও পরিষেবা দেওয়া হচ্ছে।

কম জল লাগে এমন ধানের বীজ রোপণেরও পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের। শতাব্দী, ক্ষিতীশ, আইআর ৩৬, আইআর ৬৪৮, এমটিইউ ১০১০, ডিআরআর ২২ এবং সাহাবাগী ধানের বীজ রোপণের জন্য বলা হচ্ছে চাষিদের। জোর দেওয়া হচ্ছে পেঁয়াজ, ভুট্টা, চিনাবাদাম চাষের উপরেও। ফলের মধ্যে কলা, পেয়ারা, আম, স্ট্রবেরি ও লেবুর কথা বিশেষ ভাবে বলা হচ্ছে চাষিদের। ইতিমধ্যে পূর্বস্থলীর আম দেশের অন্যান্য রাজ্য ও ভিন দেশেও রফতানি করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক ভাবে ফুল এবং অর্কিড চাষের ব্যাপারেও চাষিদের উত্সাহিত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+