Weather News: রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কমবে তাপমাত্রাও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার। ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় সব জায়গাতেই। তবে রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ফলে তাপমাত্রা হ্রাস হবে দিন কয়েকের মধ্যেই, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর সঙ্গে আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৫ মার্চ অর্থাৎ বুধবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতি চলতে পারে শুক্রবার পর্যন্ত। আগামী তিন দিন, দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ মার্চ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার নাগাদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। এই পরিস্থিতি তৈরি হতে পারে শুক্রবারেও। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন, দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিদ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৮.৭ ( ২০.৩)
বহরমপুর ১৯ (১৮.৬)
বাঁকুড়া ২১.৩ (২০.১)
বর্ধমান ২০.২ (১৯)
কোচবিহার ১৬.৫ (১৬.৬)
দার্জিলিং ৯.৮ (৯.২)
কালিম্পং ১২.৩ (১২)
দিঘা ২০.৭ (২০.৩)
কলকাতা ২৩ (২১.৮)
দমদম ২১.৭ (২১.৬)
কৃষ্ণনগর ১৭ (১৫.৬)
মালদহ ২২.৯ (২১.৪)
মেদিনীপুর ২২.৩ (২০.৬)
শিলিগুড়ি ১৭.৭ (১৬.১)
শ্রীনিকেতন ১৯.২ ( ১৮.২)
সুন্দরবন ২১.৮ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.২)
বহরমপুর (৩৪.২)
বাঁকুড়া (৩৪.৯)
বর্ধমান (৩৪.৮)
কোচবিহার (৩৩.৫)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২২)
দিঘা (৩৩.৭)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৪.২)
কৃষ্ণনগর (৩৪.৪)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩৪)
সুন্দরবন (৩৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+