List of Train Cancelled: রবিবার এই সমস্ত রুটে বহু ট্রেন বাতিল! বেড়াতে যাওয়ার প্ল্যান নেই তো?
List of Train Cancelled: ফের একবার ট্রেন বাতিলের খবর। আজ শুক্রবার হোলি উপলক্ষ্যে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে একাধিক রুটে প্রায় ৬৫ টি লোকাল ট্রেন বাতিল ছিল। তালিকায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ লোকাল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন বাতিলের খবর। হাওড়া ডিভিশনের একাধিক রুটে ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বহু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে বলেও খবর।
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ট্র্যাক ও ওভারহেডের মেরামতি করা হবে হাওড়া ডিভিশনে। এই কাজ আগামী ১৬ মার্চ, রবিবার করা হবে। ফলে দীর্ঘ সময় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। যার জেরে বর্ধমান সহ একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফলে চরম সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ সহ নিত্যযাত্রীরা। যদিও রেলের একাংশের দাবি, রবিবার ছুটির দিন। যাত্রী সংখ্যা অনেক কম থাকে। খুব একটা সমস্যা হবে না। একনজরে দেখে নিন এই কাজের জন্য কোন ট্রেন বাতিল থাকছে।
List of Train Cancelled: বাতিল থাকবে কোন কোন ট্রেন
হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৬০৩৩, ট্রেন নম্বর ৩৬৮২৩ বাতিল থাকবে।
চন্দনপুর থেকে ট্রেন নম্বর ৩৬০৩৪ বাতিল থাকবে।
বর্ধমান থেকে ট্রেন নম্বর ৩৬৮৩৬ বাতিল থাকবে।
List of Train Cancelled: একাধিক ট্রেনের সূচি বদল
৩৬৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) সময় বদল করা হয়েছে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই ট্রেনটি সে দিন সকাল ১১টা ২২ মিনিটের বদলে সকাল ১১টা ৪৮ মিনিটে ছাড়বে। একই ভাবে বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন-৩৬৮৩৮) টিরও সময় বদল করা হয়েছে। সেই মতো ১১টা ৪৮ মিনিটের বদলে দুপুর ১২টা ১৫ মিনিটে ছাড়বে।
List of Train Cancelled: নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন-
৩৭৮১২ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন ৩০ মিনিট দেরীতে ছাড়বে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমস্যায় পড়তে না চাইলে বিজ্ঞপ্তি দিন-
বলে রাখা প্রয়োজন, আজ দোলযাত্রা উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬৫টি ইএমইউ (লোকাল ট্রেন) বাতিল ছিল। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। সেই তালিকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ এবং ডাউন ১৩টি, হাওড়া- বর্ধমান মেন লাইনে আপ এবং ডাউন ৫টি এমন করে বহু লোকাল বাতিল (List of Train Cancelled) ছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications