আপাতত রাজ্যে খুলছে না স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা শিক্ষামন্ত্রীর

করোনা কাঁটা আপাতত রাজ্যে খুলছে না স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপাতত রাজ্যের কোনও স্কুলই খুলছে না। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন করোনা সংক্রমণ শীতকালে আবার বাড়বে আগাম সতর্ক করেছে কেন্দ্র। তাই এই মুহূর্তে স্কুল খোলার কোনও ঝুঁকি রাজ্য সরকার নেবে না বলে জানিয়েছেন তিনি। আগে সিদ্ধান্ত হয়েছিল ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা হবে। কিন্তু সেটা আর হচ্ছে না বসে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

খুলছে না স্কুল

খুলছে না স্কুল

শীতকালে ফের বাড়বে করোনা ভাইরাসের সংক্রমণ। আগেই সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। তাই আর স্কুল খোলার ঝুঁকি নিচ্ছে না কেন্দ্র। তাই এবছর অন্তত রাজ্যে কোনও স্কুল খুলছে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণ থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেবাস কাটছাট

সিলেবাস কাটছাট

প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ডিসেম্বরে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ থাকছে। সেকারণেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাটছাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাট করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

কলেজ কবে খুলছে

কলেজ কবে খুলছে

শুধু স্কুল নয় কলেজও বন্ধ থাকছে করোনা সংক্রমণের কারণে। প্রথমে নভেম্বর মাস থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেটা আর হচ্ছে মা। কবে খোলা হবে তার জন্য উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য সরকার। তার পরেই স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কলেজের পড়াশোনার ক্ষেত্রেও সিলেবাস কী করা হবে তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে রাজ্যে। ভারতের একাধিক রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়েছে। আজই রাজ্যে এসেছে কো ভ্যাকসিনের ১০০০টি টীকা। পরের সপ্তাহে সেটি ট্রায়াল রান শুরু হবে নাইসেডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+