নিমেষে করোনা একসঙ্গে কেড়ে নিয়েছে বাবা-মায়ের প্রাণ, দেশে ৩ হাজারের বেশি শিশু অনাথ সেকেন্ড ওয়েভে

হাসপাতালে হাহাকার অক্সিজেনের জন্য, কোথাও বেড পেতে মরিয়া রোগীর আত্মীয় আবার কোথাও সমস্ত লড়াই শেষে মৃতদেহ সৎকারের জন্য় হন্যে হয়ে জায়গা খুঁজেছে পরিবার। গত ২ মাসে এই নারকীয় ছবি দেখেছে ভারত। করোনার নয়া স্ট্রেনে দেশে নারকীয় মৃত্যু মিছিলের মধ্যেই আরও এক করুণ ছবি উঠে আসতে শুরু করেছে। তা হল, কোভিডে পিতৃ-মাতৃ হারা শিশুদের কাহিনি।

 এপ্রিল থেকে জুনের মধ্যে নিদারুণ ছবি

এপ্রিল থেকে জুনের মধ্যে নিদারুণ ছবি

এক নয়া সমীক্ষার পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৫ তারিখের মধ্যে দেখা গিয়েছে দেশে ৩,৬২১ জন শিশু হারিয়েছে বাবা-মাকে। ২৬,১৭৬ জন শিশু অভিভাবকদের একজনকে হারিয়েছে। এর চেয়েও করুণ চিত্র হল দেশে ২৭৪ জন শিশুকে এই সেকেন্ড ওয়েভের জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। এদের কার্যত পরিবার ত্যাগ করেছে বলে রিপোর্ট দাবি করছে।

 প্রবল যত্নের প্রয়োজন

প্রবল যত্নের প্রয়োজন

ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন সুপ্রিম কোর্টকে দেওয়া হলফনামায় জানিয়েছে, ১৫,৬২০ জন বালক ও ১৪,৪৪৭ জন বালিকার এই মুহূর্তে যত্নের প্রয়োজন। এরা সকলেই করোনার নিদারুণ সেকেন্ড ওয়েভে নিজের বাবা মাকে হারিয়েছে। ৪ থেকে ৭ বছরের ৫,১০৭ জন শিশুর পরিস্থিতি আরও করুণ। এদেরও অত্যন্ত আদর যত্নের প্রয়োজন। কারণ এক প্রবল মানসিক যন্ত্রণার মধ্যে এই ছোট্ট প্রাণগুলি অফুরান লড়াই চালিয়ে যাচ্ছে। যে লড়াই কার্যত এই বয়সে এদের করার কথা নয়।

 বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাচ্ছে?

বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাচ্ছে?

প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার জেরে অনাথ হয়ে যাওয়া শিশুদের তথ্য জানা যাচ্ছে 'বাল স্বরাজ' পোর্টালে। শীর্ষ আদালতের নির্দেশে এই শিশুদের সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোর্টালে দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি

পশ্চিমবঙ্গের পরিস্থিতি

এদিকে, এই পোর্টালে সঠিকভাবে এই শিশুদের সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরা হচ্ছে না বলে পশ্চিমবঙ্গের তরফে, এমনই তথ্য শীর্ষ আদালতে পেশ হয়েছে। এদিকে, শুধু পশ্চিমবঙ্গই নয় দিল্লির ক্ষেত্রেও একই বক্তব্য পেশ হয়েছে। এই বিষয়ে আদালতের প্রশ্ন, সমস্ত রাজ্য যখন এই ঘটনার নির্দেশিকা বুঝেছে , আর তথ্য পোর্টালে তুলে ধরছে , তাহলে পশ্চিমবঙ্গ কেন বুঝতে পারছে না? তবে কমিশনের তরফে আদালতকে জানানো হয়েছে, পোর্টালে শিশুদের বিস্তারিত গোপন তথ্য যেন না দেওয়া হয়। শিশুপাচারের হাত থেকে এই অনাথ হয়ে পড়া শিশুদের রক্ষা করতেই এমন উদ্যোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+