স্নাতকোত্তরকে সাফাইকর্মীর চাকরির অফার, তারপর হল এই পরিস্থিতি
সোনারপুরে অতনু মিস্ত্রি নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘরের থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। পছন্দমতো চাকরি না হওয়ার জেরেই বছর ত্রিশের ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের
সোনারপুরে অতনু মিস্ত্রি নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘরের থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। পছন্দমতো চাকরি না হওয়ার জেরেই বছর ত্রিশের ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের।
সোনারপুরের নতুনপল্লীর বাসিন্দা অতনু মিস্ত্রির ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। রয়েছে বিএড ডিগ্রিও।

মঙ্গলবার অতনু চাকরির জন্য একটি সংস্থায় ইন্টারভিউ দিতে গিয়েছিল। পরিবারের দবি, সেখানে তাঁকে হাউস কিপিং-এর কাজের জন্য বলা হয়। বাড়ি ফিরে ভেঙে পড়েন অতনু। মা-কে বিষয়টি জানান। রাতে নিজের ঘরে টিভি চালিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। সকালে ঝুলন্ত অবস্থায় দেহ মেলে বলে দাবি পরিবারের। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications