Weather Update: কয়েকটি জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

Weather Update: কয়েকটি জেলায় টানা ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South bengal) আপাতত ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। অস্বস্তির আবহাওয়া। তবে মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

 উত্তরবঙ্গে ৫ দিন চলবে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে ৫ দিন চলবে ভারী বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবারে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি পরের দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারেও চলতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরের দুদিন অর্থাৎ ৩১ অগাস্ট বুধবার সকালের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তুলনামূলক বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

আপাতত কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রির আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৪ (২৭.২)
বহরমপুর ২৬.৪ (২৭)
বাঁকুড়া ২৪.৮ (২৬.৪)
বর্ধমান ২৫ (২৪.২)
কোচবিহার ২৫.৪ (২৭.৩)
দার্জিলিং ১৬.৮ (১৭.৬)
দিঘা ২৭.৩ (২৭.৭)
কলকাতা ২৬.৫ (২৮.২)
দমদম ২৭.২ (২৮.১)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ ২৭.৩ (২৭.৮)
মেদিনীপুর ২৬.১ (২৭.৫)
শিলিগুড়ি ২৬.৬ (২৮.৪)
শ্রীনিকেতন ২৫.৮ (২৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৮)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৪.১)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৪.৭)
দার্জিলিং (২২)
দিঘা (৩৪.৩)
কলকাতা (৩৪.৫)
দমদম (৩৪.৮)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৫.৬)
মেদিনীপুর (৩৪.১)
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+