প্রবল বৃষ্টির জেরে হাওড়া স্টেশনে বিপর্যস্ত পরিষেবা, বাতিল ৩৭টি ট্রেন
হাওড়া, ৭ সেপ্টেম্বর : দুদিনের প্রবল বৃষ্টির জেরে হাওড়া স্টেশনের রেললাইনে জল জমে গিয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লা ট্রেন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত এসে আটকে পড়ে। এর ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা।
হাওড়া-দিঘা জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন বুধবার বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছ।

বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের পরিবর্তে দেরীতে ছাড়বে বলে জানা গিয়েছে। রেল লাইনে এখনও পর্যন্ত জল জমে থাকার কারণে বিপর্যস্ত লোকাল ট্রেন পরিষেবাও। দক্ষিন-পূর্ব শাখার মোট ৩৭টি লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে।
হাওড়া স্টেশন জলমগ্ন হয়ে পড়ায় ডাউন চেন্নাই মেল, আদ্রা প্যাসেঞ্জার, মুম্বই মেল, কোরাপুর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বুধবার সকালে সাঁতরাগাছি স্টেশনেই আটকে পড়ে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications