দুর্যোগপূর্ণ আবহাওয়ার উন্নতি কখন থেকে, বিস্তারিত জেনে নিন
ঝাড়খণ্ডের ওপরে এখনও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। কলকাতাসহ শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
ঝাড়খণ্ডের ওপর এবং রাজ্যের কিছু অংশে নিম্নচাপ অক্ষরেখা এখনও অবস্থান করায় সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে।
কলকাতাসহ শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিকেলের পর থেকে অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, অতিবৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্য়া পরিস্থিতির অবনতি হয়েছে। জাড়গ্রামের বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রামে পরিস্থিতি খারাপ। বেশ কিছু জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। বৃষ্টি চললে আরও বেশি ত্রাণ শিবির খুলতে হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বেশ কিছু জায়গায় নৌকাকেই যাতাযাতের মাধ্যম হিসেবে রাখা হয়েছে।

পশ্চিম বর্ধমানে অতি বৃষ্টির জেরে দুর্গাপুর ব্য়ারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। সোমবার রাত পর্যন্ত জল ছাড়ার পরিমাণ ৪২ হাজার কিউসেক থাকলেও, মঙ্গলবার প্রাথমিক ভাবে ৫২৭০০ কিউসেক জল ছাড়ার কথা জানানো হয়েছে। এর পরেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে।












Click it and Unblock the Notifications