দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সকাল থেকে ভিজছে কলকাতা

শীত পড়তে না পড়তেই ফের বৃষ্টি। আগামী দুদিন ঝিরঝিরে বৃষ্টি চলবে, জানিয়েছে আবহ দফতর। সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা।

শীত পড়তে না পড়তেই ফের বৃষ্টি। আগামী দুদিন ঝিরঝিরে বৃষ্টি চলবে, জানিয়েছে আবহ দফতর। সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা।

দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঝিরঝিরে বৃষ্টি চলবে

দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে পরিণত হচ্ছে। ফলে রাত থেকে আকাশ মেঘলা থাকলেও, ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার এবং শুক্রবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহ দফতর। তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে।

ভোরে বা সকালে যাঁরা অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছেন, তাঁদেরকে বুধবার সকালে শীতবস্ত্রের সঙ্গে ছাতা মাথায় দিয়ে রাস্তায় চলতে দেখা গিয়েছে।

নভেম্বরের মাঝামাঝি চলে এলেও শীত সেরকম পড়েনি। তবে তাপমাত্রা ধীরে ধীরে নামছিল। সামনে দু-তিনদিন রাতের তাপমাত্রা সেরকম নামবে না। কারণ মেঘলা আকাশ তাপমাত্রা কমার পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+