Weather Update: সক্রিয় মৌসুমী অক্ষরেখা! বাংলার ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে রাজ্যের আবহাওয়া

Weather Update: সক্রিয় মৌসুমী অক্ষরেখা! বাংলার ১১ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে রাজ্যের আবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে এদিনও মেঘলা আকাশ এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে কোনও কোনও জায়গায় কিছুটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পূর্বের দিকের অংশ হিমালয়ের পাদদেশ অবস্থান করছে। আগামী তিনদিন এই অবস্থানেই থাকবে। সেই কারণে উত্তরবঙ্গের (North Bengal) হিমালয়ের পাদদেশের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এরপর মৌসুমী অক্ষরেখার (monsoon trough) পূর্বের অংশ ফের দক্ষিণমুখী হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ অগাস্ট সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে
ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ও ও উত্তর দিনাজপুরে
ভার বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১ অগাস্ট সোমবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী
২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে তারপরেই তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৯১ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭
বহরমপুর ২৭.২
বাঁকুড়া ২৫.৯
বর্ধমান ২৫
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৬.৮
দিঘা ২৮.৩
কলকাতা ২৮.৬
দমদম ২৮.৫
কৃষ্ণনগর ২৭.৬
মালদহ ২৭.৪
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৫.৩

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৭.৬ (৩৬.১)
বহরমপুর ৩৬.৬ (৩৬.২)
বাঁকুড়া ৩৪.৫
বর্ধমান ৩৫.৬ (৩৬)
কোচবিহার ২৯.১ (৩২.৭)
দার্জিলিং ২১.৮
দিঘা ৩৬ (৩৫.৭)
কলকাতা ৩৩.৬ (৩৪.৭)
দমদম (৩৫.৬)
কৃষ্ণনগর ৩৪ (৩৪.৪)
মালদহ ৩৩.৮ (৩৪.৪)
মেদিনীপুর ৩৪.৫ (৩৩.৫)
শিলিগুড়ি ২৭.৮
শ্রীনিকেতন ৩৪.৪ (৩৫.৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+