Duare Sarkar: এবার দুয়ারে সরকারে ‘খেলা হবে’! নয়া প্রকল্পে নাম লেখাতে পারবেন সেপ্টেম্বরেই

এবার 'খেলা হবে' দুয়ারে সরকারেই! একুশে জুলাইয়ের মঞ্চে নয়া প্রকল্প ঘোষণার পরই স্থির হয়ে গেল নতুন প্রকল্পে নাম লেখানোর দিনক্ষণ। সামনের সেপ্টেম্বরেই বাংলার সমস্ত ব্লকে ব্লকে বসছে দুয়ারে সরকারের আসর। সেখানেই নতুন প্রকল্প 'খেলা হবে'-তে নাম লেখাতে পারবেন উপভোক্তারা।

সেপ্টেম্বরে দুয়ারে সরকারের শিবির হবে ব্লকে ব্লকে। এই দুয়ারে সরকারে শিবিরেই নাম নথিভুক্ত করা যাবে। অর্থাৎ আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে খেলা হবে প্রকল্প। একুশের জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষিত প্রকল্পে জব কার্য হোল্ডারদের নাম নথিভুক্তের পরই শুরু হয়ে যাবে কাজ।

Duare Sarkar

এবার একুশে জুলাইয়েপ মঞ্চে থেকে রাজ্যের নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প 'খেলা হবে'র ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোল্পাধ্যায়। সেই প্রকল্পের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে আসন্ন দুয়ারে সরকারের শিবিরে। সম্প্রতি প্রকাশিত খবরে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার শিবির করবে রাজ্য সরকার।

এই শিবিরেই ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের খেলা হবে প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে। দীর্ঘদিন ধরেই বাংলা ১০০ দিনের প্রকল্প থেকে বঞ্চিত। বাংলাকে বঞ্চিত করে ১০০ দিনের কাদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। তার ফলে জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজ পাচ্ছেন না। সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছেন না।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জারি রাখার পাশাপাশি পাল্টা রাজ্য সরকারের নিজস্ব ১০০ দিনের প্রকল্প চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পের নামও তিনি ঘোষণা করেন। বলেন, এই প্রকল্পের নাম হবে খেলা হবে প্রকল্প। তাই কালবিলম্ব না করে আগামী সেপ্টেম্বরের দুয়ারে সরকার থেকেই নাম নথিভুক্তকরণ শুরু হবে।

এই অবস্থায় জব কার্ড থাকা ব্যক্তিদের বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হয়েছে। রাজ্যের ৬৪ লক্ষ কার্ডধারীরা ২৬ দিনের কাজ পেয়েছেন। আরও আড়াই কোটি শ্রমিককে এই কাজে যুক্ত করা হবে। সেই কারণেই খেলা হবে প্রকল্পে নাম নথিভুক্ত করার পরিকল্পনা। দুয়ারে সরকার থেকে নাম নথিভুক্ত করা হবে।

অদক্ষ শ্রমিকরা বিভিন্ন কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সাধারণত বছরে দুবার দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে রাজ্য সরকার। গত বছর মে ও নভেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে রাজ্য সরকার। এ বছর পঞ্চায়েত ভোট ছিল বলে মে মাসে দুয়ারে সরকার হয়নি।

এ বছর প্রথম দুয়ারে সরকারটি হচ্ছে সেপ্টম্বর মাসে। রাজ্যের বিভিন্ন প্রকল্পে এই শিবির থেকে পরিষেবা মেলে। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রুপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মেলে দুয়ারে সরকারে। এবার যুক্ত হচ্ছে খেলা হবে প্রকল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+