বনগাঁয় মদ্যপ যুবকের তাণ্ডব বাড়িতেই, তারপর যা হল
বাড়িতেই তাণ্ডব মদ্যপ যুবকের। মদ খেয়ে বাড়িতে ঢুকতে বাধা পাওয়ায়, নিজের বাড়িতেই ওই যুবক আগুন লাগায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁর ভিড়া গ্রামে।
বাড়িতেই তাণ্ডব মদ্যপ যুবকের। মদ খেয়ে বাড়িতে ঢুকতে বাধা পাওয়ায়, নিজের বাড়িতেই ওই যুবক আগুন লাগায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁর ভিড়া গ্রামে।

প্রতিদিনের মতোই মদ খেয়ে বাড়িতে ঢোকে ওই যুবক। বাড়ির অন্য সদস্যরা প্রতিদিনের মতো প্রতিবাদও করেন। তবে অন্যদিনের থেকে বুধবার মদ্যপ যুবকের মেজাজ ছিল আলাদা। মদ খেয়ে বাড়িতে ঢুকতে বাধা পাওয়ায় নিজেই বাড়িতেই আগুন লাগিয়ে দিল মদ্যপ যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর ভিড়া গ্রামে। আগুন দেখে প্রতিবেশীরাই দমকলে খবর দেন। দমকল গিয়ে আগুন নেভায়।

আগুনে বাড়ির রান্না ঘরের একাংশের ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল সঠিক সময়ে আসায় বাকি বাড়ি অক্ষত রয়েছে।
নেশার ঝোঁকে নিজের বাড়িতেই আগুন লাগানোর অভিযুক্ত যুবকের নাম মহিম মণ্ডল। ঘটনার পরে এলাকা ছাড়ে ওই যুবক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications