মদের বোতল হাতে গানের তালে তালে নাচছেন নেতা, বালুরঘাটে অস্বস্তিতে বিজেপি

নতুন ‘কীর্তি’ বাংলার এক বিজেপি নেতা। মদের বোতল হাতে জলসায় কোমর দুলিয়ে নাচলেন। তাঁর এই নাচ মুহূর্তেই ভাইরাল সোশাল মিডিয়ায়। সঙ্গে সমালোচনার ঝড় বয়ে গেল।

নতুন 'কীর্তি' বাংলার এক বিজেপি নেতা। মদের বোতল হাতে জলসায় কোমর দুলিয়ে নাচলেন। তাঁর এই নাচ মুহূর্তেই ভাইরাল সোশাল মিডিয়ায়। সঙ্গে সমালোচনার ঝড় বয়ে গেল। বিজেপির বিরুদ্ধে কোমর বাঁধলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। দক্ষিণ দিনাজপুরের এই তপন ব্লকের এই ঘটনার জেরে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি।

বিজেপি নেতার নয়া ‘কীর্তি’! মদের বোতল হাতে গানের তালে তালে নাচের ভিডিও ভাইরাল

তপন ব্লকের মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের বালাপুর বুথের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নিরঞ্জন মণ্ডল। স্ত্রী রূপালি মণ্ডল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের বিজেপির জনপ্রতিনিধি। সম্প্রতি বর্ষবরণের এক অনুষ্ঠানে এলাকার দাপুটে বিজেপি নেতাকে দেখা গিয়েছে মঞ্চে কোমর দোলাতে। শুধু কোমর দোলালেও রক্ষা ছিল, একেবারে মদের বোতল হাতে তিনি উটে পড়েন মঞ্চে। গানের তালে তালে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন।

মঞ্চে গাইছিলেন বহিরাগত এক পুরুষ শিল্পী। সেই সলময়ে মঞ্চে ওঠেন নিরঞ্জন মণ্ডল। হাতে মদের বোতল। তিনিও অন্যদের সঙ্গে নাচতে শুরু করে দেন। মঞ্চেই তিনি মদের বোতল বের করে মদ খান, অন্যকে খাইয়েও দেন। এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। অন্যান্য রাজনৈতিক দলগুলিও অমনি সরব হয়ে ওঠে। বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছে তদন্তসাপেক্ষে ওই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+